বাণিজ্য

নিরাপদ ডটকমের পরিচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান ‘নিরাপদ ডটকম’-এর পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান। তিনি জানান, প্রতারণার মামলায় ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণখান থানার কাওলার টিনসেট কোয়াটারের এইচএম মোফাজ্জল হোসেনের মেয়ে

এর আগে শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় নিরাপদ ডটকমের অনলাইনের সিইও এবং ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করে ফাহিম হোসেন নামে এক ক্রেতা। মামলার অন্য আসামি হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার শশারিয়াবাড়ীর সাখাওয়াত হোসেন খানের ছেলে নিরাপদ ডটকম-এর সিইও শাহরিয়ার খান (৪১)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিরাপদ ডটকম নামে অনলাইন প্লাটফর্মে ৫০ শতাংশ ডিসকাউন্টের বিজ্ঞাপন দেখে গত বছরের ২২ অক্টোবর ১৪ হাজার ৯৯ টাকা বিকাশে অগ্রিম দিয়ে একটি মোবাইল অর্ডার করেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি দেওলপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফাহিম হোসেন (২১)। তবে তা দিতে ব্যর্থ হয় নিরাপদ ডটকম। এরপর টাকা ফেরত চাইলে নিরাপদ ডটকমের পক্ষ থেকে একটি ভুয়া চেক দিয়ে শাহরিয়ার খান ও ফারহানা আফরোজ এ্যানি তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা