বাণিজ্য

ক্রোয়েশিয়ায় টিভি রফতানির চুক্তি

সান নিউজ ডেস্ক: ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের টেলিভিশন রপ্তানি হচ্ছে। এ ব্যাপারে ক্রোয়েশিয়ার খ্যাতনামা ইলেকট্রনিকস পণ্য বিপণনকারী কোম্পানি ‘স্মার্টফোন আই ট্যাবলেট সার্ভিস ডিওও’র সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে ওয়ালটন।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক ভার্চুয়াল প্রোগ্রামে স্মার্টফোন আই এবং ওয়ালটনের মধ্যে ঐ ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয় বলে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায় ওয়ালটন।

ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং স্মার্টফোন আই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মারিও ক্রালজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করেন।

ক্রোয়েশিয়ায় দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন আইবিইউ শাখার ভাইস-প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, আইবিইউ শাখার ভাইস প্রেসিডেন্ট তাওসীফ আল মাহমুদ, অপারেটিভ ডিরেক্টর রেজাউল ইসলাম। এছাড়া ক্রোয়েশিয়া থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন স্মার্টফোন আই’র প্রোডাক্ট ম্যানেজার ম্যারিন মালটারিক।

উল্লেখ্য, ওয়ালটনের টেলিভিশনের বড় রপ্তানি বাজার এখন ইউরোপ। সেখানে ওয়ালটনের টিভি রপ্তানির পরিমাণ ৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। ইতোমধ্যে ইউরোপের ১২ দেশে টিভি রপ্তানি বাজার সম্প্রসারণ করেছে ওয়ালটন। ওই দেশগুলোতে ওইএম (ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতির পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ড নামে টিভি রপ্তানি হচ্ছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা