বাণিজ্য

পরিবেশবান্ধব হচ্ছে পোশাক শিল্প

নিজস্ব প্রতিবেদক: দেশের তৈরি পোশাক শিল্পের পরিবেশবান্ধব টেকসই বিকাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। টেকসই উন্নয়ন দেশের পোশাক শিল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শিল্পটির বিকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টার পাশাপাশি পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিজিএমইএ’র সহযোগিতায় ট্রেড কাউন্সিল অব ডেনমার্ক-বাংলাদেশ আয়োজিত ‘সবুজ রূপান্তরের ভবিষ্যতে মনোনিবেশ করুন: শিল্প প্রক্রিয়াগুলোর জন্য সবুজ প্রযুক্তি এবং টেকসই ভবন’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

বুধবার (৬ অক্টোবর) বিজিএমইএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

ওয়েবিনারটির উদ্দেশ্য ছিল বাংলাদেশে গ্রিন বিল্ডিং এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের জন্য ডেনমার্কের প্রযুক্তিগত সমাধানের (টেকনিক্যাল সল্যুশন) বিষয়ে সচেতনতা বৃদ্ধি। টেকসই ভবন, গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন এবং গ্রিন অর্থায়নের বিষয়গুলো ওয়েবিনারে আলোচনা করা হয়।

ফারুক হাসান বলেন, ‘আমাদের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এর সার্টিফায়েড ১৪৮ লিড গ্রিন কারখানা রয়েছে, এর মধ্যে ৪৪ প্লাটিনাম রেটেড এবং ৯১ গোল্ড রেটেড। তাছাড়া বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন কারখানার মধ্যে ৪০ কারখানারই অবস্থান বাংলাদেশে এবং ৫০০ কারখানার সনদ পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিএমইএ’র সভাপতি বলেন, ‘বিশ্ববাজারে আমাদের শিল্পকে প্রতিযোগিতামূলক রাখার জন্য উন্নত টেকসই প্রযুক্তি এবং উদ্যোগের কোনও বিকল্প নেই। উন্নত এলইডি ল্যাম্প, ডাইরেক্ট ড্রাইভ এক্সস্ট ফ্যান, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, সৌর বিদ্যুৎ, লো লিকোর ডাইং মেশিন, সার্কুলার টেকনোলজি, ওয়াটার ট্রিটমেন্ট এবং রিসাইক্লিং, কমপ্রেসড এয়ার সিস্টেম, অটোমেশন ইত্যাদির মাধ্যমে শিল্পে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর প্রচুর সুযোগ রয়েছে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা