বাণিজ্য

আয়কর খাতে স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর কর্তন

সান নিউজ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর খাতে স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর কর্তন ও মামলার জট কমানোসহ কর ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনতে চালু হলো ই-টিডিএস সিস্টেম।

সংশ্লিষ্টরা বলছেন, এ পদ্ধতি চালু হওয়ায় রাজস্ব ফাঁকি কমবে, বাড়বে আদায়।

বুধবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সভাকক্ষে স্বয়ংক্রিয় পদ্ধতি ইটিডিএসের উদ্বোধন করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী।

এনবিআর চেয়ারমান বলেন, ‘কর বিভাগে রিফান্ডের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এখানে পরিবেশ উন্নতি করতে হবে। অটোমেশন সিস্টেম চালু হওয়ার ফলে ট্যাক্স আদায়ে গতি বাড়বে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বর্তমানে ৫৩ খাত থেকে প্রযোজ্য হারে উৎসে কর কাটা হয়। এ ব্যবস্থায় বিশাল খাতটি তদারকি সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।

বর্তমানে উৎসে কর কর্তন করে প্রত্যেকটি উৎসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুটি অর্ধবার্ষিক রিটার্ন এবং ২৪ মাসিক বিবরণীসহ ২৬ রিটার্ন জমা দিতে হয়।

এ ছাড়া নির্ধারিত হারে কর কর্তন, সঠিক কোডে যথাসময়ে উৎসে কর জমাদান কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর কর্তন চালু হওয়ায় এ চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা।

এ ছাড়া অটোমেশন ব্যবস্থা কার্যকর হওয়ায় রাজস্বের প্রধান খাত উৎসে কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা জোরদার হবে বলে মনে করছেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএজি মুসলিম চৌধুরী এ সংস্কারকে ‘যুগান্তকারী’ উল্লেখ করে বলেন, বর্তমানে উৎসে কর মোট আয়করের ৬০ ভাগ।

তিনি বলেন, অটোমেশন কার্যকর হওয়ায় উৎসে কর আদায় বেড়ে ৮৫ ভাগ হবে বলে আশা করা যাচ্ছে।

সিএজি বলেন, ‘আমাদের রিফান্ড ব্যবস্থায় (ট্যাক্স ফেরত) বড় ধরনের জটিলতা আছে। এটা নিয়ে কোনো হাংকি পাংকি করা চলবে না। এ কাজে অবশ্যই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’

এনবিআর চেয়ারমান বলেন, ‘কর বিভাগে রিফান্ডের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এখানে পরিবেশ উন্নতি করতে হবে। ‘অটোমেশন সিস্টেম চালু হওয়ার ফলে ট্যাক্স আদায়ে গতি বাড়বে।’

অর্থসচিব আবদুর রউফ তালুকদার বলেন, ‘আমাদের কর সংস্কৃতি খুবই দুর্বল। মাত্র ১০ পারসেন্ট লোক কর দেয়। অথচ ২ কোটি লোক ট্যাক্স দেওয়ার সামর্থ্য রাখে।’

তিনি বলেন, ‘আমি সবসময় বলি ট্যাক্স রেট কমাতে। কারণ ট্যাক্স রেট কমালে আওতা বাড়বে।’

সচিব আরও বলেন, ‘আমরা এখন উৎসে কর কর্তনের ফাইলিং সিস্টেম চালু করেছি। আমাদের পেমেন্টের দিকে যেতে হবে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা