বাণিজ্য

পুনরায় আবেদন করতে হবে মূসক পরামর্শক প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক : গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে অনেকেই ডাকযোগে আবেদন করেছিলেন। এসব আবেদনকারীদের আবারও নতুন করে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে পরামর্শক হতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে।

এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ভ্যাট অনলাইন প্রকল্প থেকে মূসক পরামর্শক লাইসেন্স প্রদান সম্পর্কিত কার্যক্রম ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) ব্যবহার করে সম্পাদন করার জন্য সাব মডিউল তৈরি করা হয়েছে। এজন্য মূসক লাইসেন্স পরামর্শক সংশ্লিষ্ট সব তথ্য আইভাসে এন্ট্রি এবং সিস্টেম জেনারেটেড লাইসেন্স প্রদানের জন্য চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিকে নির্দেশ দিয়েছে এনবিআর।

সম্প্রতি রাজস্ব বোর্ড জানায়, মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে আবেদন করেছিলেন প্রার্থীরা। তবে তাদের নতুন করে www.vat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আগামী ৩১ আগস্টের মধ্যে পরামর্শক হতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের সময় ফরম মূসক-১৮.১ পূরণ করে সাবমিট করতে হবে।

রাজস্ব বোর্ড আরও জানায়, ভ্যাট পরামর্শক হতে আবেদনকারীর মোটা দাগে তিন ধরনের যোগ্যতা থাকতে হয়। প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হয়, বয়স কমপক্ষে ২৫ বছর ও যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

তবে সরকারি বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানে চাকরিরত, চাকরি থেকে অপসারিত বা বরখাস্ত কোনো ব্যক্তি ভ্যাট পরামর্শক হতে পারবেন না।

এছাড়া ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত বা সাজা ভোগ করার পর পাঁচ বছর অতিক্রম না হলেও কেউ মূসক পরামর্শক হওয়ার যোগ্যতা অর্জন করবেন না। আর ভ্যাট পরামর্শক, ভ্যাট এজেন্ট ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং, ফ্রেট ফরোয়ার্ডার্স বা আয়কর পরামর্শক হিসেবে এর আগে কারও লাইসেন্স বাতিল হলে তিনিও যোগ্যতা হারাবেন।

রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যারা জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের নিম্নে নন, এমন গ্রেডে চাকরি করেছেন ও পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা চার্টার্ড সেক্রেটারি বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা কোনো পরীক্ষা ছাড়াই ভ্যাট পরামর্শকের লাইসেন্স পাবেন। তাদের শুধু আবেদন করলেই হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা