বাণিজ্য

২৮ কেজির মাছ সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বঙ্গোপসাগরে ধরা পড়া ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে। প্রতি মণ ৬ লাখ ৬১ হাজার টাকা হিসেবে ২৮ কেজি ওজনের ভোল মাছটি বিক্রি করেন আবু জাফর।

শনিবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ ভোল মাছটি ক্রয় করেন খুলনার মৎস্য পাইকার মো. জুয়েল আহম্মেদ।

পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারের আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাছুম কোম্পানির মালিকানা এফবি আলাউদ্দিন হাফিজ-৪ ট্রলারের মাঝি আবু জাফর বৃহস্পতিবার (২২ জুলাই) গভীর সমুদ্রে জাল ফেলেলে তার জালে মাছটি আটকা পড়েছে।

আবু জাফর জানান, মাছটি পাওয়ার সাথে সাথেই আমরা দেরি না করে দ্রুত ঘাটে আসি। শনিবার সকাল থেকেই প্রকাশ্য ডাক শুরু হলে দুপুর ১টার দিকে ওই মাছটি মণ প্রতি ৬ লাখ ৬১ হাজার টাকা দরে ২৮ কেজি মাছ ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম কোম্পানি বলেন, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের চাহিদা অনেক বেশি। এ মাছের বালিশ দিয়ে ওষুধ তৈরি করা হয়। এই মাসের ১ কেজি শুকনা বালিশের মূল্য ১১ লক্ষ টাকা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

জামায়াত নেতার অডিও নিয়ে তোলপাড়

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪...

মেসিকে সমর্থন সৌরভের

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জ...

জামায়াত এমপির বিয়ের কাবিননামা নিয়ে ধোঁয়াশা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খ...

আসামে বন্যা: একদিনে ২১ প্রাণহানি

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

যুদ্ধ ব্যয় ইস্যুতে সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা