বাণিজ্য

পোশাক খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স এসোসিয়েশন (বায়লা) নামে পোশাক খাতের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

বায়লা’র প্রেসিডেন্ট হয়েছেন সায়েম গ্রুপের পরিচালক আবরার হোসেন সায়েম। সাধারণ সম্পাদক হয়েছেন ইনডেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল শাহরিয়ার আহমেদ।

তাদের নেতৃত্বে সংগঠনটিতে ১৬ জন বোর্ড মেম্বার ছাড়াও শতাধিক সদস্য রয়েছেন। তবে প্রতিদিনই সদস্য সংখ্যা বাড়ছে বলে জানান সংগঠনের নেতারা।

যাত্রার শুরুতে সংগঠনের নেতারা জানান, এর সব সদস্য অনূর্ধ্ব ৫০ বছর বয়সী। সংগঠনটি নতুন প্রযুক্তির প্রসার ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে দেশের তৈরি পোশাক খাতকে (আরএমজি) আরও এগিয়ে নিতে তরুণ নেতৃত্ব হিসাবে কাজ করবে।

বায়লার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাংসদ শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর প্রেসিডেন্ট একেএম সেলিম ওসমান এমপি, বাংলাদেশ রফতানিকারক সমিতির সভাপতি সাংসদ আব্দুস সালাম মুর্শেদী এবং বিজিএমইএর সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বিটিএমএর সাবেক সভাপতি তপন চৌধুরী এবং বিজিএমইএ-এর সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ফারুক হাসান।

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা