বাণিজ্য

করোনার বছরেও বেড়েছে ব্যাংক আমানত

রাসেল মাহমুদ : করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন শুরু হলে মানুষ সঞ্চিত অর্থ দিয়ে দৈনন্দিন জীবন নির্বাহ করেছে। লকডাউন পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মানুষ খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করেন। তার ফলও পাওয়া যাচ্ছে। এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে গ্রাহকদের আমানত বেড়েছে ২ লাখ ৬৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট আমানত দাঁড়িয়েছে ১৪ লাখ ১৪ হাজার ৫২২ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোয় মোট আমানতের পরিমাণ ছিল ১২ লাখ ১৪ হাজার ৪৫৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে মোট আমানত বেড়েছে ২ লাখ ৬৭ কোটি টাকা।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, মানুষের মাঝে সঞ্চয়ের মনোভাব বেড়েছে। বিশেষ করে করোনা ভাইরাস মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বাড়িয়ে দিয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট আমানত দাঁড়িয়েছে ১৪ লাখ ১৪ হাজার ৫২২ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোয় মোট আমানতের পরিমাণ ছিল ১২ লাখ ১৪ হাজার ৪৫৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে মোট আমানত বেড়েছে ২ লাখ ৬৭ কোটি টাকা।

২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর আমানতের বিপরীতে মোট ঋণ দাঁড়িয়েছে ১১ লাখ ৫ হাজার ৬৮১ কোটি টাকা। ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি দাঁড়ায় ৭ দশমিক ৭৮ শতাংশ ও আমানত বেড়েছে ১২ দশমিক ৭৯ শতাংশ।

সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, গত বছরের শুরুতে হঠাৎ করে দেশে করোনা ছড়িয়ে পড়লে তারা দিশেহারা হয়ে পড়েন। লকডাউনের কারণে চরম অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করতে হয়েছে। এ জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকেই অর্থ সঞ্চয়ে মনোযোগ দিচ্ছেন।

তবে দেশের বেশিরভাগ মানুষেরই আয় কমেছে বলে মনে করছেন বিশষজ্ঞরা। তারা বলছেন, কিছু মানুষ হয়তো আয় থেকে নিয়মিত খরচ নির্বাহ করে কিছুটা সঞ্চয় করতে পারছেন। কিন্তু দেশিরভাগ মানুষেরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

এদিকে সানেম ও এ্যাকশনএইড পরিচালিত একটি জরিপে উঠে এসছে ২০১৯ থেকে ২০২০ সালে মজুরিভিত্তিক শ্রমিকের আয় কমেছে ৭০ শতাংশ। এ সময়ে শুধু ২.২৭ শতাংশ শ্রমিকের আয় বেড়েছে। মজুরিভিত্তিক শ্রমিকের মধ্যে ২৮ শতাংশের আয়ে কোনো ধরনের পরিবর্তন আসেনি। অবশ্য জরিপটি শুধু চারটি জেলায় পরিচালিত হয়েছে।

সাননিউজ/আরএম/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা