বাণিজ্য

প্রণোদনার টাকা আত্মসাতে বিদেশে মুড়ি রফতানি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : দুটি কন্টেইনারে করে মালয়েশিয়ায় প্রায় ২২ টন খাদ্যসামগ্রী রফতানি করতে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলা ফুড এন্ড বেভারেজ লিমিটেড।

১ লাখ ৩ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানির জন্য রফতানিকারকের পক্ষে বিল অব এক্সপোর্ট দাখিল করে চট্টগ্রামের সিএন্ডএফ প্রতিষ্ঠান আর ইসলাম এজেন্সি।

বুধবার ( ২৩ ডিসেম্বর) চালানটি জাহাজে তোলার আগে কনটেইনার দুটির সিল খুলে দেখা যায় এক টন মুড়ি, ড্রাই কেক, টোস্টের কার্টন। এ অবস্থায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বেসরকারি ইস্টার্ন লজিস্টিক ডিপোতে কনটেইনার দুটি আটক করা হয়।

কাস্টম কর্মকর্তাদের ধারণা, রফতানির আড়ালে অর্থপাচার, কালো টাকা সাদা করার কৌশল এবং সরকারের কাছ থেকে অবৈধ উপায়ে নগদ প্রণোদনা হাতিয়ে নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছে রফতানিকারক প্রতিষ্ঠান।

এ ঘটনায় কাস্টম আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অর্থপাচারের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করবে চট্টগ্রাম কাস্টমসের এন্টিমানি লন্ডারিং শাখা।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, ‘ডিপো কর্তৃপক্ষ পণ্য কম থাকার বিষয়ে সঠিক কোনও উত্তর দিতে পারেনি। হুন্ডির মাধ্যমে বিদেশে কালো টাকা পাঠিয়ে রফতানির নামে সাদা করার চেষ্টা করেছে রফতানিকারক।

এ ছাড়া রফতানি বাণিজ্যকে উৎসাহ দিতে খাদ্যসামগ্রী রফতানিতে সরকার নগদ প্রণোদনা দিয়ে থাকে। এসব সুবিধার অপব্যবহার করেছে বাংলা ফুড। জালিয়াতি করে প্রতিষ্ঠানটি দেশের গুরুত্বপূর্ণ খাতকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা