বাণিজ্য

পদ্মার দুই পাড় এখন পর্যটন স্পট

সান নিউজ ডেস্ক : ভিন্ন এক শহর গড়ে উঠছে পদ্মার পাড়ে। সেতু হয়ে গেলে বিনিয়োগের পাশাপাশি এ অঞ্চলে তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। বিশেষ করে পদ্মাসেতুর দেশি-বিদেশি কর্মকর্তাদের থাকার জন্য আধুনিক সুবিধাসংবলিত সার্ভিস এরিয়াগুলোকে খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।

পদ্মাসেতুকে ঘিরে দুই পাড়ে অন্যরকম এক চাঞ্চল্য। মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেতু চালুর আগেই এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলছে অনেক বেশি। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনাও।

এ ক্ষেত্রে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া এ অঞ্চলের পর্যটনে যোগ করবে চমৎকার আবাসিক সুবিধা। দেশি-বিদেশি যে প্রকৌশলী, পরামর্শকরা সেতুর কাজ করছেন, তাদের আবাসন সুবিধা দিতেই মূলত এ সার্ভিস এরিয়াগুলো তৈরি করা হয়েছে। পদ্মার দুই পাড়ে অর্থাৎ মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক তিনটি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে।

এর মধ্যে দুটি সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদীশাসন ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। ৩ নম্বর সার্ভিস এরিয়াতে থাকছেন সেতুর কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা। বর্তমানে এ তিনটি সার্ভিস এরিয়া দেশি-বিদেশি প্রকৌশলীদের আবাসন ও গবেষণার কাজে ব্যবহার করা হলেও সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ঘিরে পর্যটন সুবিধা তৈরির পরিকল্পনা চলছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরও সেতুর রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তারা সার্ভিস এরিয়া ওয়ানে থাকবেন। কিন্তু সার্ভিস এরিয়া টু নির্মাণ করার সময়ই পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু প্রকল্প শেষ হওয়ার পর সেতু মেইটেন্যান্সের জন্য অনেক ইঞ্জিনিয়ারকে সেখানে থাকতে হবে। আর সার্ভিস এরিয়া টুতে পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে।

৭৭ হেক্টর এলাকাজুড়ে নির্মিত সার্ভিস এরিয়া টু এ আবাসনের পাশাপাশি পর্যটকদের জন্য থাকছে মেডিকেল সেন্টার, টেনিস গ্রাউন্ড, বাস্কেটবল গ্রাউন্ড, সুইমিংপুল, সাবস্টেশন, সুপেয় পানির ওয়াটার ট্যাংকসহ নানা সুবিধা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

সোনম কাপুরের ব্যতিক্রমী উদ্যোগ, আপত্তি প্রতিবেশীদের

দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন বলি...

হ্যারি কেনের হ্যাটট্রিক, জয় পেল বায়ার্ন মিউনিখ

আরও একবার জাত চেনালেন হ্যারি কেন। ডিএফবি পোকালের ফ...

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সে...

ফরেনসিক রিপোর্টে যেসব তথ্য জানা গেছে

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা