বাণিজ্য

পাট খাতে বিনিয়োগকারীরা রিটার্ন পাবে ১১ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের বিনিয়োগকারীরা পাট খাতে ভালো রিটার্ন পেয়েছেন। এ খাতে বিনিয়োগে রিটার্নের হার ১১ শতাংশের বেশি।

শনিবার (১৯ ডিসেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্যমতে, পুঁজিবাজারে ২০টি খাতের কোম্পানির মধ্যে গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা ৯টি থেকে ভালো রিটার্ন পেয়েছেন। এর মধ্যে পাট খাত থেকে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া গেছে। যার হার ১১ দশমিক ২ শতাংশ। এ খাতের বাজার মূলধন অন্যান্য খাতের চেয়ে অনেক কম। যার পরিমাণ ২২৫ কোটি টাকা।

এদিকে, রিটার্নের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। এ খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা গেলো সপ্তাহে ১০ দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছে।

এ খাতের বাজার মূলধন ৪৬ হাজার ৪৫৯ কোটি টাকা। এছাড়া রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত। এ খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা গেলো সপ্তাহে ৩ দশমিক ৪ শতাংশ রিটার্ন পেয়েছে। সিমেন্ট খাতের রিটার্নের হার ২ দশমিক ৯ শতাংশ। এ খাতের বিনিয়োগকারীরা ব্যাংকে আমানতের সুদের হারের চেয়ে কম রিটার্ন পেয়েছে।

ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ২ দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছে। অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা ২ দশমিক ১ শতাংশ রিটার্ন পেয়েছে।কয়েকদিন আগে ইন্স্যুরেন্স খাত বাজারে বেশ আলোচনায় ছিল। এখানও এ আলোচনার রেশ কাটেনি। এ খাত থেকে বিনিয়োগকারীদের রিটার্নের হার খুবই সামান্য।

জীবন বিমা খাতের রিটার্নের হার ১ দশমিক ৫ শতাংশ। এছাড়া টেলিকমিউনিকেশন খাতের ১ দশমিক ৪ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের রিটার্নের হার দশমিক ৮ শতাংশ। অন্যান্য খাতগুলো থেকে বিনিয়োগকারীরা আলোচ্য সপ্তাহে রিটার্ন পায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা