মৌমাছির কামড়ে ফুটবল অনিশ্চিত রোনালদোর
খেলা

মৌমাছির কামড়ে ফুটবল অনিশ্চিত রোনালদোর

স্পোর্টস ডেস্ক:

সিআর সেভেনের শততম আন্তর্জাতিক গোলের অপেক্ষা দীর্ঘ হতে পারে মৌমাছির কামড়ে। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি। শনিবার (৫ সেপ্টেম্বর) উয়েফা নেশনস লিগে অভিযান শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে মাঠে নাও নামতে পারেন দলের মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনালদো।

জানা গেছে, রোনালদোর পায়ের পাতায় মৌমাছি কামড়ে দেওয়ায় সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। আর সেই কারণে গত তিনদিন অনুশীলনেই নামতে পারেননি জুভেন্টাস তারকা।

এমতাবস্থায় শনিবার লুকা মদ্রিচদের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানোকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। রোনালদোর পায়ের পাতায় ক্ষত এতোটাই মারাত্মক আকার ধারণ করেছে যে তার মাঠে নামার বিষয়ে ম্যাচের আগেরদিন অবধি নিশ্চিত হতে পারছেন না কোচ ফার্নান্দো স্যান্তোস। তাই ৯৯টি আন্তর্জাতিক গোলে দাঁড়িয়ে থাকা ক্রিশ্চিয়ানো শনিবার সেঞ্চুরি করার সুযোগ পাবেন কীনা, নিশ্চিত নয় এখনও।

চিকিৎসকের পরামর্শ মেনে পর্তুগিজ তারকা অ্যান্টিবায়োটিক নিয়েছেন, কিন্তু পরিস্থিতি মোটেই অনুকূল নয় বলে জানিয়েছেন কোচ ফার্নান্দো স্যান্তোস।

এমতাবস্থায় অপেক্ষা ছাড়া আর কোনও গতি নেই। এমনকি কীভাবে এই ক্ষত সারবে বা কত সময় লাগবে তা সম্পর্কে কেউই সঠিক বলতে পারছেন না বলে জানিয়েছেন স্যান্তোস।

দশ মাস আগে লুক্সেমবার্গের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক গোলটি এসেছে রোনালদোর। এরপর আর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি পর্তুগাল। তাই শততম গোলের নজির এখনও ছোঁয়া হয়নি কিংবদন্তির।

স্বাভাবিকভাবেই শনিবার নেশনস লিগের প্রথম ম্যাচে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করার সুযোগ ছিল ক্রিশ্চিয়ানোর সামনে। কিন্তু যা পরিস্থিতি তাতে মৌমাছি দংশনে সেই অপেক্ষা দীর্ঘতর হতে পারে।

উল্লেখ্য, গত মাসে জুভেন্টাসের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ প্রতিযোগীতামূলক ম্যাচটি খেলেছেন রোনালদো। ওই ম্যাচে জোড়া গোল করেও ক্লাবের বিদায় আটকাতে পারেননি তারকা ফুটবলার। দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় সত্ত্বেও অ্যাওয়ে গোলের হিসাবে লিয়ঁর কাছে হেরে রাউন্ড ১৬ থেকেই বিদায় নিতে হয় রোনালদোদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা