যে কারণে বার্সাতেই থেকে গেলেন মেসি!
খেলা

যে কারণে বার্সাতেই থেকে গেলেন মেসি!

স্পোর্টস ডেস্ক:

অবশেষে অবসান হল ফুটবলের মহা তারকা লিওনেল মেসি ও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দ্বন্দ্ব। টানা দশ দিনের নানা গুঞ্জন, জল্পনা আর অস্থিরতার পর আরও এক মৌসুম ‘ভালোবাসার ক্লাবে’ই থেকে যাওয়ার ঘোষণা দেন মেসি। এরপরই অবসান হয় বার্সা-মেসি দ্বন্দ্ব।

তবে ক্লাব প্রেসিডেন্ট বার্তামেউয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। বললেন, সভাপতি হোসেপ মারিয়া বার্তামেউ কথা রাখেননি। ফলে মতের বিরুদ্ধে ন্যু ক্যাম্পে থাকতে হলো তাকে।

মেসি বলেন, তিনি বার্সা ছাড়ার কথা গোটা মৌসুম ধরেই বলে আসছিলেন বার্তামেউকে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে চেষ্টা করছিলেন মেসি, তা নিয়ে ফুটবল ওয়েবসাইট গোল ডট কমের সঙ্গে কথা বলেন আর্জেন্টাইন সুপারস্টার। সেখানেই জানালেন ক্লাব সভাপতির সঙ্গে তার দীর্ঘদিনের টানাপড়েনের কথা।

মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণার পেছনে অনেকে দলের ব্যর্থতার কথা বলছেন। কিন্তু ছয়বারের ব্যালন ডি’অর জয়ী জানালেন এক বছরেরও বেশি সময় ধরে ক্লাবটি ছাড়ার কথা প্রেসিডেন্ট বার্তামেউকে বলে আসছেন তিনি। কিন্তু কোনও সমাধান হয়নি। শেষ পর্যন্ত জোর করতে বাধ্য হয়েছেন।

গোল ডটকমকে মেসি বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ক্লাব ছাড়ার কথা বলেছিলাম। তিনি বলে এসেছেন, মৌসুম শেষে আমি থাকব না চলে যাব সেই সিদ্ধান্ত নিতে পারব। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনি কথা রাখলেন না।’

মেসি আরও বলেছেন, তিনি (বার্সা প্রেসিডেন্ট) আমাকে সবসময় বলতেন- আমরা কথা বলব, এখন নয়। কিন্তু কিছুই নয়। আসলে কী বলতে চাচ্ছেন প্রেসিডেন্ট তা স্পষ্ট করে বলেননি। মেসি আরও জানান, “আমি যখন আমার পরিবারকে বার্সা ছাড়ার কথা জানাই তখন তারা কান্নায় ভেঙে পড়ে। আমার বাচ্চারা স্কুল বদলাতে চায় না। তাদের স্কুল এবং বন্ধুদের ছাড়তে চায় না তারা। এই ক্লাব আমার জীবন। আমি এখানেই তৈরি হয়েছি। বার্সা আমাকে সব দিয়েছে। আমি কখনও চাইনি বার্সেলোনা আমার জন্য আদালতে উঠে আসুক। এই জন্যই আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

পাশাপাশি মেসি আরও বলেন, “আমি বার্সেলোনাকে ভালোবাসি। আমার পরিবার আমার সন্তানরা এখানেই বেড়ে উঠছে। তবুও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আমি নতুন লক্ষ্য এবং নতুন চ্যালেঞ্জ নিতে চাচ্ছিলাম। তবে আমি ফিরে যাব, কারণ বার্সেলোনাই আমার সব।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা