করোনা নেগেটিভ সাকিব, অনুশীলনে নামছেন আজ
খেলা

করোনা নেগেটিভ সাকিব, অনুশীলনে নামছেন আজ

স্পোর্টস ডেস্ক:

কোভিড-১৯ বা করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) নমুনা দিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রিপোর্ট হাতে পেয়েছেন এই অলরাউন্ডার। তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) থেকে বিকেএসপিতে ৪ থেকে ৫ সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন তিনি।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার আগেই করোনা টেস্ট করান তিনি। তার সেই রিপোর্টও নেগেটিভ এসেছিল। দেশে ফিরে আরেকবার করোনা পরীক্ষা করান তিনি।

আগামী মাসে শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট ২৩ অক্টোবর শুরু হবে, তখন সাকিব নিষেধাজ্ঞায় থাকায় অংশ নিতে পারবেন না। ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে, তার আগের দিনই নিষেধাজ্ঞা উঠে যাবে সাকিবের। হয়তো দ্বিতীয় টেস্ট থেকেই তার সার্ভিস পাবে বাংলাদেশ দল। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ৮ নভেম্বর শুরু হবে।

আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন তিনি। তার আগে ফিটনেস ফিরে পেতে এক মাস বিকেএসপিতে একান্ত অনুশীলন করবেন এই অলরাউন্ডার।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

যুক্তরাষ্ট্রের অভিযানের পর পাল্টা হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের স...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা