ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপের সমাপনীতে পারফর্ম করবেন যারা

স্পোর্টস ডেস্ক: রবিবার (১৯ নভেম্বর) ভারত-অষ্ট্রেলিয়ার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খেলা শুরুর আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সমাপনী অনুষ্ঠানের। শোনা যাচ্ছিল, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন গ্র্যামীজয়ী শিল্পী ডুয়া লিপা। সদ্য মুক্তি পেয়েছে লিপার ‘হুডিনি’ গানটি। তাই শিল্পীর ভারতীয় দর্শকরা অপেক্ষা করেছিলেন তার অনুষ্ঠান দেখার।

আরও পড়ুন: ফাইনালের আমন্ত্রণ পাননি সৌরভ!

তবে খানিকটা হতাশ হতে হচ্ছে দর্শকদের, কারণ বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানের যে বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই, তাতে ডুয়া লিপার নাম নেই। তাই তিনি আদৌ থাকছেন কি না এ দিনের জমকালো অনুষ্ঠানে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। তবে তার বদলে কোন কোন শিল্পী পারফর্ম করবেন? ম্যাচ শুরুর আগে বিনোদনের খামতি যাতে না হয়, তার জন্য কী কী আয়োজন করছেন বিসিসিআই?

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

যার চোখের ইশারায় ঘায়েল গোটা বিশ্ব, তিনি ডুয়া লিপা। ‘নিউ রুল’, ‘ওয়ান কিস’, ‘লেভিটেটিং’, ‘ফিজিক্যাল’-এর মতো চার্ট বার্স্টার হিট গান গেয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের অন্যতম পছন্দের শিল্পী তিনি। দিন কয়েক আগে গায়িকা টুইট করে উস্কে দিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে তার গাইতে আসার জল্পনা। তবে শনিবার বিসিসিআইয়ের তরফ থেকে শিল্পীদের যে তালিকা প্রকাশ্যে আনা হয়েছে তাতে রয়েছেন, প্রীতম চক্রবর্তী, জোনিতা গান্ধী, আদিত্য গার্ডভি, নকশ আজিজ, তুষার জোশীর মতো শিল্পীরা।

শোনা যাচ্ছে, বিশ্বকাপের ফাইনালে নাকি উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গানের অনুষ্ঠান ছাড়াও এ দিন দেখা যাবে ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’-এর এয়ার শো। থাকবে লেজার আলোর শো।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা