খেলা
এশিয়া কাপ

লিটনের বদলি বিজয়

স্পোর্টস ডেস্ক : অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলে দলে ফেরানো হয়েছে আরেক ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে।

আরও পড়ুন : দল ঘোষণা করল শ্রীলংকা

বুধবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণেও ছিল। লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।'

আরও পড়ুন : টাইগারদের ফটোসেশন সম্পন্ন

সর্বশেষ ডিপিএলে বিজয়ের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান এসেছিল। যেখানে তিন সেঞ্চুরির সঙ্গে ছিলেন তিনটি হাফ সেঞ্চুরিও। ৯৭.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন বিজয়। এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলের ক্যাম্পে ডাক পাননি তিনি। কদিন আগে জানা যায় শৃঙ্খলা ভঙের দায়ে ক্যাম্পে রাখা হয়নি বিজয়কে।

অবশেষে লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে ডানহাতি এই ব্যাটারের। ফলে দ্রুতই শ্রীলঙ্কার বিমান ধরবেন বিজয়। এদিকে সবশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিনি।

আরও পড়ুন : কলম্বোয় তানজিম, এবাদত ইংল্যান্ডে

মোহাম্মদ সিরাজদের বিপক্ষে সেই সিরিজে তিন ম্যাচে সব মিলিয়ে ৩০ রান করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।

এর আগে জিম্বাবুয়ে সফরে দুটি হাফ সেঞ্চুরি করলেও ভারতের বিপক্ষে ভালো করতে না পারায় বাদ পড়তে হয় বিজয়কে। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১৩৮ রান করে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছিলেন বিজয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা