সংগৃহীত
খেলা
এশিয়া কাপ 

টাইগারদের ফটোসেশন সম্পন্ন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এশিয়া কাপ খেলতে এখন শ্রীলঙ্কায়। টাইগাররা ক‌্যান্ডিতে পৌছে বিশ্রাম নিয়ে ফটো সেশন সম্পন্ন করেছে।

আগামী (৩১ আগস্ট) প্রতিযোগিতার ২য় দিন বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে খেলবে শ্রীলঙ্কা। খেলাটি ক‌্যান্ডিতে হবে।

আরও পড়ুন: কলম্বোয় তানজিম, এবাদত ইংল্যান্ডে

এছাড়াও অফিসিয়াল ফটোসেশনে দাঁড়াতে হয়েছে তাদের। ম‌্যাচের পরিস্থিতি অনুযায়ী নানা অঙ্গ-ভঙ্গিমায় সাকিব, আফিফ, মিরাজ, শান্ত, তাসকিনদের ছবি তুলতে হয়েছে। তাদের বেশ চাঙ্গাই লেগেছে পুরোটা সময়।

আজ থেকে শুরু হবে তাদের আনুষ্ঠানিক অনুশীলন। মাঠে নামার আগে ক্রিকেটাররা ২ দিন পুরোদমে অনুশীলন করতে পারবেন। দল বাছাই নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা দূর হচ্ছে না। কাকে ওপেনিংয়ে দেখা যাবে তা নিয়ে চিন্তার শেষ নেই।

লিটন দাস জ্বরের কারণে আজও যেতে পারেননি শ্রীলঙ্কায়। সাইফ হাসানও ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়েছেন। কিন্তু শারীরিক দুর্বলতা কাটেনি তার। সেজন্য বাংলাদেশের ইনিংস উদ্বোধন কে করবেন তা নিয়ে দুশ্চিন্তা কাটছেই না।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

লিটন আজ গেলেও খেলার মতো অবস্থায় থাকবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। তানজিম হাসান তামিম ও নাঈম শেখ স্কোয়াডে আছেন। টিম ম‌্যানেজমেন্ট তাদেরকেই বড় পরীক্ষায় ফেলে দিতে পারে। গণমাধ‌্যমে যদিও তাদের উপর নিজেদের আস্থার কথা এরই মধ‌্যে বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অন‌্যতম পরাশক্তি হয়ে উঠা মহাদেশীয় বা বৈশ্বিক আসরে কোনো শিরোপা জিতেনি। তবে বাংলাদেশের ক্রিকেটে তীরে গিয়ে তরী ডোবানোর গল্প কম নেই। এশিয়া কাপের ফাইনালে ৩ বার উঠেও শিরোপা জেতা হয়নি সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের।

আরও পড়ুন: ফের দুঃসংবাদ টাইগার শিবিরে!

বাংলাদেশ ২০১২ ও ২০১৬ সালে ঘরের মাঠে পরপর ২ বার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। পাকিস্তানের বিপক্ষে ১ম বার স্রেফ ২ রানের জন্য হতাশার হার। পরেরটিতে ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হতাশায় ডুবতে হয়েছে। ২০২০ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের সবশেষ আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবারও ভারতের কাছে আশা জাগিয়ে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ এশিয়া কাপের সবশেষ আসরে বিদায় নেয় গ্রুপপর্ব থেকে। লাল-সবুজের জার্সিধারীরা আফগানিস্তান, শ্রীলঙ্কা কারও বিপক্ষেই ভালো খেলেনি। এবার বাংলাদেশের ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ হওয়ায় বড় আশা টাইগারদের।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সংস্কারের অভাবে নষ্টের পথে ছোট যমুনার ব্রীজ

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্র...

জেন-জি আন্দোলন ঘিরে মোদি সরকারের কঠোর অবস্থান ও ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বেনজির দৃ...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা