সংগৃহীত ছবি
খেলা

সেপ্টেম্বরে আসছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আরও পড়ুন : আল-হিলালে নেইমার

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের সবকটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবারাত্রীর ম্যাচ তিনটি দুপুর ২টা থেকে মাঠে গড়াবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর।

আরও পড়ুন : একই ম্যাচে সাকিব-লিটন-শরিফুল

এদিকে, আসন্ন এশিয়া কাপ সামনে রেখে জোর প্রস্তুতি চলছে টাইগারদের। আগামী ২৬ আগস্ট টুর্নামেন্টটি খেলতে দেশ ছাড়ার কথা সাকিব আল হাসানদের। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ।

গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে, তাহলে টুর্নামেন্টের পর একদিনও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। ঠিক তিনদিন পর নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে।

আরও পড়ুন : এবার ক্রিকেট মাঠে লাল কার্ড

অন্যদিকে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেও বিশ্রামের ফুরসত পাবে না টিম টাইগার্স। সিরিজ শেষের পরদিনই অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বাংলাদেশকে ধরতে হবে বিশ্বকাপের বিমান। ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর গুয়াহাটিতে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা