ছবি-সংগৃহীত
খেলা
লঙ্কা প্রিমিয়ার লিগ

একই ম্যাচে সাকিব-লিটন-শরিফুল

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আজ একই ম্যাচে মাঠে দেখা যাবে তিন বাংলাদেশি ক্রিকেটারকে। এলপিএলে আগে থেকেই গল টাইটাইন্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। একই দলের হয়ে অভিষেক হয়েছে লিটন দাসের। এছাড়া কলম্বো স্ট্রাইকার্সের হয়ে অভিষেক হয়েছে শরিফুল ইসলামেরও।

আরও পড়ুন : টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন হাসারাঙ্গা

মঙ্গলবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

আসরের শুরু থেকেই কলম্বোর সঙ্গে যোগ দিয়েছেন শরিফুল। তবে বাংলাদেশি এই পেসার আজকের আগে পর্যন্ত বেঞ্চে বসেই সময় কাটিয়েছেন। মূলত নাসিম শাহর চোটে গলের বিপক্ষে কপাল খুলেছে শরিফুলের। কাঁধের চোটের কারণে একাদশে নেই নাসিম। তাই এই পাকিস্তানি পেসারের বিকল্প হিসেবে অভিষেক হয়েছে এই বাঁহাতি পেসারের। ফলে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হল শরিফুলের।

আরও পড়ুন : এবার ক্রিকেট মাঠে লাল কার্ড

এদিকে লিটন দাস কয়েক দিন আগেও ব্যস্ত ছিলে কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টিতে। সেই আসরে ব্যাট হাতে একও ফিফটি ছাড়ার বোলার মতো কিছু করতে পারেনি। তারপরও আসরের মাঝপথে এই ওপেনারকে দলে ভেড়ায় গল। আর আজই ফ্যাঞ্চাইজিটির হয়ে প্রথমবার মাঠে নামার সুযোগ পেলেন তিনি।

এই দুই অভিষিক্ত বাংলাদেশি ছাড়াও আজ গলের একাদশে আছেন সাকিব। এই অলরাউন্ডার অবশ্য ইতোমধ্যেই গলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাটিংয়ে-বোলিংয়ে অবদান রেখে দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেছেন তিনি।

আরও পড়ুন : মনোবিদ নিয়োগ দিল বিসিবি

প্রসঙ্গত, গত ৩০ জুলাই থেকে শুরু হয়েছে এলপিএলের এবারের আসর । ৫ দলের এই টুর্নামেন্ট চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা