ছবি-সংগৃহীত
খেলা

অধিনায়ক হিসেবে সাকিবকে চান সুজন

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ শুরু হতে আর মাস খানেক বাকি। এমন সময় বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। ফলে দেশের ক্রিকেট অঙ্গন থেকে ভক্ত সমর্থক সবার মধ্যেই আলোচনা চলছে কে হচ্ছেন তামিমের জায়গায় নতুন অধিনায়ক।

সেই আলোচনায় সবার আগে আসে বাকি দুই ফরম্যাটে টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসানের নাম। নেতৃত্বের দৌড়ে খালেদ মাহমুদ সুজনও এগিয়ে রাখছেন অভিজ্ঞ এই অলরাউন্ডারকেই। তার মতে বাকি সবার চেয়ে সাকিবের মাথা, ক্যাপ্টেন্সি, এক্সপেরিয়েন্স সবকিছুই বেশি।

আরও পড়ুন : অধিনায়কত্ব ছাড়লেন তামিম

শনিবার (৫ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান দেশের সাবেক এই ক্রিকেটার।

নতুন অধিনায়ক প্রসঙ্গে সুজন বলেন, 'সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা, ক্যাপ্টেন্সি, এক্সপেরিয়েন্স সবকিছুই তো বেশি। তারপরেও আমি লিটনকে ছোট করতে চাইনা; কারণ লিটন ভালো অধিনায়কত্ব করেছে। কিন্তু আমি মনে করে যে টিমে সাকিব আল হাসানের মতো খেলোয়াড় আছে, সেই টিমের দায়িত্ব সাকিবকে দেওয়াই ঠিক। আমার ব্যক্তিগত মতামত হলে সাকিবের কথা চিন্তা করতাম।'

তিনি বলেন, 'একই সঙ্গে শান্ত, মিরাজ, লিটন এরা তৈরি হবে। আর্মব্যান্ডটা একদিন ওদের হাতে যাবে। তামিম আজকে করতে চাচ্ছে না, সাকিব হয়তো অবসর নেবে এক সময়, মুশফিক অবসর নেবে। তখন এরাই সিনিয়র ক্রিকেটার হবে। তারপরও বলি লিটনকে দিলে সাকিবের জন্য খুব বড় ইস্যু হবে না। সাকিবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সাকিবের কাছে এসব মেটারই করে না। সাকিব লিটনকে আরও অনেক বেশি সাহায্য করবে।’

আরও পড়ুন : অধিনায়ক মনোনয়নে অস্থিরতা নেই

সুজন বলেন, ‘বোর্ড যদি মনে করে লিটন, তাহলে লিটন দাস। এটা কোনো সমস্যা না। ও যে তৈরি না, এটা বলাও ঠিক হবে না। ক্লাব লেভেলে এতদিন ধরে খেলছে, জাতীয় দলে। ওর অভিজ্ঞতা অনেক ভালো। শেষ পারফরম্যান্স যদি বলি ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে যেহেতু, বারবার লিটনের কথা আসবে। কিন্তু আমি মনে করি সাকিব এখনও আছে যেহেতু, আমাদের খুব ভালো একটা পছন্দ আছে আসলে।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা