ছবি-সংগৃহীত
খেলা

অধিনায়কত্ব ছাড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক : বর্তমান পরিস্থিতিতে দলের কথা বিবেচনা করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেট চালিয়ে গেলেও অধিনায়কত্বে আর ফিরবেন না তিনি।

আরও পড়ুন : ইয়ো ইয়ো টেস্ট দিলেন রিয়াদ

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান জালাল ইউনুসের সাথে বৈঠকে নিজের সিদ্ধান্ত জানান তামিম। অধিনায়ক পদ ছাড়ার কারণও ব‌্যাখ‌্যা করেছেন বৈঠকে।

বৈঠক শেষে বেরিয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আপনারা সবাই জানেন, আজ গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল জালাল ইউনুস, প্রেসিডেন্ট নাজমুল হাসানের সাথে। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আমার সমস‌্যা, কী সমস‌্যা , কী হবে সামনে সবকিছু নিয়ে।’

‘আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটা নিজ থেকেই ঠিক করেছি এবং তার কারণও দেখিয়েছি। আমি আজ থেকে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছি।’

এ প্রসঙ্গে তামিম আরো জানান, ‘আমার কাছে মনে হয় ইনজুরি একটা ইসু‌্য। আমি ইনজেকশন দিয়ে এসেছি, আমার কাছে মনে হয় এটি হিট অ‌্যান্ড মিসের মতো। আমার সমস‌্যাগুলো তাদের জানিয়েছি।’

আরও পড়ুন : ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ

‘যে কোনো পরিস্থিতিতে আমি সব সময় দলের কথা চিন্তা করি। দলের কথা চিন্তা করে মনে হয়েছে আমার এখন সরে যাওয়াটাই সেরা সিদ্ধান্ত।’

‘মূল বিষয় হলো, এখন শুধু খেলোয়াড় হিসেবে মনোযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। যখন সুযোগ আসবে তখন যেন সেরাটা দিতে পারি সেই চেষ্টা করে যাব।’ দলের ভালোর জন‌্য অধিনায়কত্ব থেকে সরে যাওয়াটা বেটার।

২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে ওয়ানডেতে তামিম বাংলাদেশকে ১ম নেতৃত্ব দেন। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরির কারণে খেলতে না পারায় তামিম অধিনায়ক হয়ে ৩ ম‌্যাচে কোনোটিতেই জিততে পারে নি ।

পরবর্তীতে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি নেতৃত্ব ছাড়ার পর তামিমের কাঁধেই পাকাপাকি দায়িত্ব দেওয়া হলে, মোট ৩৭ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে জয় ২১টি,পরাজয় ১৪টি। ২ ম্যাচের ফলাফল হয়নি।

আরও পড়ুন : বিশ্বকাপ ট্রফি উঠবে পদ্মা সেতুতে

সন্ধ‌্যা ৭টা ৪৩ মিনিটে বিসিবি সভাপতি পাপনের বাসায় যান তামিম। তার আগে সেখানে হাজির ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান জালাল ইউনুস। তখন বাসায় ছিলেন না নাজমুল হাসান। প্রায় ত্রিশ মিনিট পর বাসায় আসেন তিনি।

তামিম তার সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেবার ২৮ ঘণ্টার ভেতরে প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত বদল করেছিলেন। কিন্ত অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানিয়ে কারণও ব‌্যাখ‌্যা করেন তিনি।

‘আমরা এর মধ‌্যে আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ফোনে কথা বলেছি। আমার মেসেজটা উনাকেও দিয়েছি। তিনি সব শুনে আমাকে যা বলার খুব সুন্দর করে বুঝিয়েছেন।’

সান নিউজ/এএ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

 মোদির সাথে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্...

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে! 

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে, চলতি বিশ্বকাপে দুজন পাল্লা দিয়ে গোল করছেন।

দেশজুড়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রতিটি জেলাকে র...

নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু...

মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, ক্ষমতার ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা