ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপে তামিমই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : আফগান সিরিজের মাঝে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারো ক্রিকেট মাঠে ফেরার কথা জানান টাইগার ওয়ানডে অধিনায়ক। অবশ্য দলে ফিরে অধিনায়কত্ব চালিয়ে যাবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। তবে তামিম প্রসঙ্গে বিসিবি সভাপতি জানালেন বিশ্বকাপে তামিমই ক্যাপ্টেন্সি করবেন।

আরও পড়ুন : তাসকিনের তোপ, মুশফিক ঝড়

আজ (রোববার) টিম হোটেলে নারী ক্রিকেট দলের জন্য বোনাস ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তামিম আমাদের ওয়ার্ল্ডকাপের ক্যাপ্টেন। ও না থাকায় লিটন ক্যাপ্টেন্সি করেছে। ও যদি ফেরত আসে ও করবে, না হলে অন্য কেউ করবে।’

পাপন আরো বলেন, আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখনো থেকে খেলতে পারবে। না জেনে মন্তব্য করা কঠিন। আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক।'

অনেকদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন তামিম ইকবাল। সর্বশেষ সিরিজগুলোতেও তাকে অস্বস্তি নিয়ে ম্যাচ এবং অনুশীলনে অংশ নিতে দেখা গেছে। এবার জানা গেল, চোট সারাতে তার অপারেশন লাগতে পারে। চলতি সপ্তাহেই যুক্তরাজ্যে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। সেখানে তার চোটের বর্তমান অবস্থা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ৩৪ বছর বয়সী এই ওপেনার।

আরও পড়ুন : শেষ ওভারের নাটকীয়তায় ড্র!

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন,‘তামিমের বর্তমান অবস্থা বিবেচনায় তিনটি সম্ভাব্য সমাধান রয়েছে- ইঞ্জেকশন, রিহ্যাবিলিটেশন ও অপারেশন। তামিমের এমন চোট সারাতে অপারেশন লাগতে পারে, তবে সেটি হতে পারে ওই প্রক্রিয়ার সর্বশেষ সমাধান। কেননা এই মুহূর্তে কোনো সার্জারিতে গেলে তাকে কমপক্ষে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’

তিনি আরও বলছেন, ‘তবে এই মুহূর্তে তা সম্ভব কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, আগামী তিন মাসের মধ্যে আমাদের বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। আমরা চিকিৎসক কী পরামর্শ দেন তা জানার অপেক্ষায় আছি। অপারেশন ছাড়াও রিহ্যাবিলিটেশন এবং ইঞ্জেকশনের অপশনও আছে তামিমের হাতে।’

আরও পড়ুন : আবারো মুশি-তাসকিন ঝলক

এদিকে, বিশ্বকাপে মাশরাফির মেন্টর হওয়ার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে (গণভবনে) যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। এসব নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা