খেলা

রুদ্ধশ্বাস জয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক : সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারের নাটকীয়তার পর আফগানদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি করে বাংলাদেশকে জয় ছিনিয়ে এনে দিয়েছে শরিফুল ইসলাম।

আরও পড়ুন : বিএনপির অপচেষ্টা প্রতিহত করা হবে

শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় স্বাগতিকরা।

আফগানদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩০ রানের মধ্যেই রনি তালুকদার ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা। এরপর ৩৯ রানের মাথায় ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন লিটন দাসও। ফলে শুরুতেই চাপে পড়ে যায় টাইগাররা।

আরও পড়ুন : পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি

দলীয় ৫ রানে আফগান পেসার ফজল হক ফারুকির বলে বোল্ড আউট হন রনি তালুকদার। বিদায়ের আগে ৫ বলে ১ বাউন্ডারিতে মাত্র ৪ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর তিনে নেমে নিজের ইনিংস বড় করতে পারেননি শান্তও। মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে বিদায়ের আগে ব্যক্তিগত ১৪ রান করেন তিনি।

এরপর ক্রিজে এসে লিটন দাসের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। তবে দলীয় ৩৯ রানের মাথায় আজমতউল্লাহর বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে বসেন লিটন। ১৯ বলে ধীরগতির ইনিংসে ১৮ রান করেন দেশসেরা এই ব্যাটার।

এরপর ক্রিজে এসে অধিনায়ক সাকিবকে সঙ্গ দেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। মাঝে ৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪২ রানে থাকার সময় হানা দেয় বেরসিক বৃষ্টি। তবে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর তা থেমে যায়। পরে আবারও ব্যাটিংয়ে নেমে সাকিব-তাওহিদ জুটি দলকে এগিয়ে নিয়ে যান।

আরও পড়ুন : এক দফা বিদেশিদের সমর্থন পায়নি

কিন্তু দলীয় ৬৪ রানের মাথায় বিদায় নেন সাকিব। ফরিদ আহমেদের বলে আক্রমণ চালাতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে করিম জানাতের হাতে ক্যাচ দেন টাইগার ক্যাপ্টেন। বিদায়ের আগে ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৯ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের বিদায়ের পরই বাংলাদেশের ইনিংসের চেহারা পাল্টে যায়। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম পাটওয়ারী দলকে জয়ের পথে রাখেন। সাবলীল ব্যাটিং করে তারা দুজনে মিলে গড়েন ৪৩ বলে ৭৩ রানের জুটি।

তবে ১৮তম ওভারে দলীয় ১৩৭ রানের মাথায় আউট হয়ে যান শামিম। আফগান লেগ স্পিনার আদিল রশিদের বলে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিডল অর্ডার এই ব্যাটার। এরপর মেহেদি মিরাজকে নিয়ে দলের হাল ধরেন হৃদয়।

আরও পড়ুন : বিদেশি জাহাজ আটকের নির্দেশ

ফলে শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৬ রান। আফগান পেসার করিম জানাতের প্রথম বলে চার মেরে লক্ষ্য আরও সহজ করে দেন মেহেদি হাসান মিরাজ। তবে আক্রমণ চালাতে গিয়ে পরের বলেই নবীর হাতে ক্যাচ দেন তিনি। বিদায়ের আগে ৬ বলে মূল্যবান ৮ রান করেন এই অলরাউন্ডার।

তার বিদায়ের পরের দুই বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। যার সুবাদে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই পেস অলরাউন্ডার। কিন্তু পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয় উপহার দেন শরিফুল ইসলাম।

এর আগে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল আফগানিস্তান। ১৬ ওভার শেষেও তাদের রান ছিল ১০১। কিন্তু মোহাম্মদ নবি আর আজমতুল্লাহ ওমরজাইয়ের এক জুটিতেই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে গেছে আফগানরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা