ছবি-সংগৃহীত
খেলা

ইতিহাস গড়া হল না ইমরানুরের

স্পোর্টস ডেস্ক : আশা জাগিয়েও শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর রহমান। এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন বাংলাদেশের দ্রুততম মানব।

আরও পড়ুন : বাংলাদেশের সহজ জয়

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে নিজের সেরাটাও দিতে পারলেন না লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। সবাইকে হতাশ করে তিনি সেমিফাইনালে দৌড় শেষ করেছেন ১০.৪০ সেকেন্ডে।

অথচ গতকাল সেমির লড়াইয়ে ক্যারিয়ারের সেরা টাইমিংয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। সময় নিয়েছিলেন মাত্র ১০.২৫ সেকেন্ড। তার এই টাইমিং সবার মনে আশা জাগিয়েছিল। প্রত্যাশা ছিল, আর একটু ভালো করলেই সেমিফাইনালের চৌকাঠ পার হয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কেউ ফাইনালে খেলার ইতিহাস গড়বেন। কিন্তু হলো না।

আরও পড়ুন : এশিয়ানে সেমিতে উঠলেন ইমরানুর

এদিন তিন নম্বর লেন থেকে ইমরান দারুণ শুরু করেছিলেন। প্রায় ৬০ মিটারের বেশি সময় যুগ্মভাবে প্রথম স্থানেও ছিলেন তিনি। তখন ধারাভাষ্যকাররা বারবার বাংলাদেশের কথা বলছিলেন। কিন্তু শেষ ২০-৩০ মিটারে খেই হারিয়ে ফেলেন ইমরান।

দৌড়ের গতি কমে যাওয়ায় তিনি আট জনের মধ্যে পঞ্চম হন। তার টাইমিং ছিল ১০.৪০ সেকেন্ড। গতকালের চেয়ে ০.১৫ সেকেন্ড বেশি। শেষে তিন নম্বর হিটে আটজনের মধ্যে হয়েছেন পঞ্চম ইমরানুর। অথচ আগের দিনের টাইমিংই নয়, তার চেয়ে একটু সময় বেশি নিলেও তিনি ফাইনালে উঠতে পারতেন

আরও পড়ুন : ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

সেমিফাইনালে ২৪ জন অ্যাথলেট তিনটি হিটে অংশ নিয়েছেন। সেরা আটজন দৌড়াবেন পদকের লড়াইয়ে।

ব্যাংকক থেকে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু জানান, অষ্টম হয়ে যে ফাইনালে উঠেছেন তার টাইমিং ১০.৩৮ সেকেন্ড। মাত্র ০০.০২ সেকেন্ডের জন্য ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না ইমরানুরের। ৮০ মিটার পর্যন্ত ইমরানুর ভালো অবস্থানে ছিলেন। তারপরই হঠাৎ ছন্দপতন হয়। তা না হলে তিনি নিজের হিটে এক বা দুইয়ের মধ্যে থেকেই দৌড় শেষ করতে পারতেন।

প্রসঙ্গত, ইমরানুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাথলেটিক্সে আশার নাম। বছরের শুরুতে তিনি এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। তাই তাকে ঘিরেই দক্ষিণ এশিয়ায় ১০০ মিটারে স্বর্ণ জয়ের স্বপ্ন বাংলাদেশের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা