ছবি-সংগৃহীত
খেলা

কানাডায় খেলবেন সাকিব-লিটন

স্পোর্টস ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেলেন সাকিব আল হাসান ও লিটন দাস।

আরও পড়ুন : টি-টোয়েন্টি দলেও ফিরলেন আফিফ

দেশের এই দুই তারকা ক্রিকেটারের অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, 'সাকিব ও লিটনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাকিবকে দুটি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে, লিটনতো শুধু কানাডার লিগে খেলবে। আফগানিস্তান সিরিজ শেষ করেই দুজন কানাডার বিমান ধরবেন।'

এর আগে কানাডার এই লিগে সাকিবের দল পাওয়ার পর দল পান লিটনও। টেস্ট ও টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে। দলটির আইকন ক্রিকেটারও সাকিব। অপরদিকে লিটন গায়ে জড়াবেন সারে জাগুয়ার্সের জার্সি।

আরও পড়ুন : আফগানিস্তান ওয়ানডে দল ঘোষণা

এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। প্রতিটি দলে ১৬ জন করে খেলোয়াড় থাকবে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। ৬ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২০ জুলাই। ৬ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে কানাডার লিগটির। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে মোট ম্যাচ হবে ২৫টি।

সবশেষ ২০১৯ সালের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। সেবার এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা।

আরও পড়ুন : বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

এদিকে লংকা প্রিমিয়ার লিগেও দল পেয়েছেন সাকিব। খেলবেন সেখানেও। সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। একই দলে খেলবেন আরেক বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন। আগামী ৩০ জুলাই শুরু হবে এই টুর্নামেন্টটি। ফাইনাল হবে আগামী ২০ আগস্ট।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা