ছবি-সংগৃহীত
খেলা

আফগানিস্তান ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আরও পড়ুন : বাংলাদেশের রেকর্ড গড়া জয়

শনিবার (১৮ জুন) ১৮ সদস্যদের দল ঘোষণা করে এসিবি। এতে ইন্জুরি কাটিয়ে দলে ফিরেছেন রশিদ খান ও মুজিব-উর-রহমান। এছাড়া দলে রয়েছেন মোহাম্মদ নবীও।

সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে আফগানিস্তান রশিদ-মুজিবদের মিস করার কথা জানিয়েছেন কোচ জনাথন ট্রট। দলের প্রধান দুই অস্ত্রকে রেখে আফগানরা সাদা পোশাকে খেলতে এসেছিল। আর সেখানে দলে থাকা বোলাররা রীতিমতো তুলোধুনো হয়েছেন টাইগার ব্যাটারদের হাতে। শান্ত-মমিনুলদের চ্যালেঞ্জ জানাতে পরেননি কোনোভাবেই। ব্যর্থ বোলারদের পর ব্যাটাররাও ছিলেন বাংলাদেশি পেসারদের তোপের মুখে।

আরও পড়ুন : বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

আগামী ৫, ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই গড়াবে চট্টগ্রামের মাটিতে।

আফগানিস্তানের ওয়ানডে দল :
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদউল্লাহ কামাল, ইব্রাহিম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজারুল হক নাভিদ, আব্দুল রহমান, সেলিম শাফি, সাইদ আহমেদ শিরজাদ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা