খেলা

বাংলাদেশের রেকর্ড গড়া জয়

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ৫৪৬ রানে আফগানদের হারিয়ে এই কৃর্তি গড়ে টাইগাররা।

আরও পড়ুন : বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন

এর আগে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ৩৮২ রান করেছিল বাংলাদেশ। জবাবে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৬৬২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১১৫ রানে থেমেছে সফরকারীরা। ফলে সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

শনিবার (১৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ৪৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। তবে দিনের শুরুতেই টাইগার পেসারদের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় আফগানরা।

আরও পড়ুন : স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

এদিন উইকেটের শুরুটা করেছিলেন পেসার এবাদত হোসেন। দলীয় ৪৮ রানের মাথায় ডানহাতি এই পেসারের অফ-স্ট্যাম্পের ওপর গুডলেংথে থাকা বলে খোঁচায় উইকেটরক্ষক লিটনের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন নাসির জামাল।

এরপর পর পর দুই ওভারে আফসার জাজাই ও বাসির শাহকে ফেরান শরিফুল। এরপর তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ৭ রানে ব্যাট কয়রা বাসিরকে ফেরান শরিফুল। এরপর বোলিং আক্রমণে আসেন তাসকিন। তার অফ স্টাম্পের একটু বাইরের লাইন, লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দেন রহমত। তাতে উইকেটের পিছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে আফগানিস্তান হারিয়ে ফেলে ষষ্ঠ উইকেট।

আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যান বহিষ্কার

এরপর করিম জানাতকে বোল্ড করেছেন তাসকিন। ওভার দ্য উইকেট থেকে করা তার বলটি লেংথ থেকে ঢুকে যায় ভেতরের দিকে। করিম সে বলের নাগালই পাননি। যদিও ব্যাকফুটে গিয়ে সময় হারিয়েছেন। বলও প্রত্যাশামতো ওঠেনি। তাসকিন পেয়ে যান তৃতীয় উইকেটের দেখা।

শেষদিকে মেহেদি হাসান মিরাজের বলে মুমিনুলকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রানে ফেরেন আমির হামজা। এরপর তাসকিন নিজের চতুর্থ উইকেট তুলে নেন ইয়ামিনকে বিদায় করে। পরে এই পেসারের বলে আহত হয়ে জহির আউট হলে ১১৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংল...

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনার স্পষ্ট জবাব কিয়ারার

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন...

বর্ষায় রোগ প্রতিরোধে ৫ ফল

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বর্ষা খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ দুর্ঘটনা, অক্ষত পাইলট

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ...

'আন্ধার'-এ ফিরছেন তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা

বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক ঘরানার সিনেমায় নতুন মাত্রা যোগ করতে আসছে নির্মাতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা