ছবি-সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টি দলেও ফিরলেন আফিফ

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

আসন্ন এই সিরিজের দলে ফিরেছেন আফিফ হোসেন। এর আগে বাঁহাতি এই ব্যাটারকে তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজের দলেও ডাকা হয়েছে।

অন্যদিকে, দল থেকে বাদ পড়েছেন কেবল জাকের আলী অনিক। এই উইকেটরক্ষক ব্যাটার সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তবে সেবার অভিষেক হয়নি। ফলে কোনো ম্যাচ না খেলেই জাতীয় দল থেকে বাদ পড়লেন তিনি।

আরও পড়ুন : আফগানিস্তান ওয়ানডে দল ঘোষণা

ঢাকা লিগে আফিফের ব‌্যাট হেসেছে। চ‌্যাম্পিয়ন আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ৫৫০ রান করেন আফিফ। ১১০.৬৬ স্ট্রাইক রেটে রান করে আগ্রাসী মানসিকতার পরিচয় দিয়ে ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টিতেও ফিরে পেলেন জায়গা।

চট্টগ্রামে তিন ওয়ানডের পর বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল দুটি টি-টোয়েন্টি খেলবে সিলেটে। ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ ও ১৬ জুলাই।

আরও পড়ুন : বাংলাদেশের রেকর্ড গড়া জয়

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা