ছবি-সংগৃহীত
খেলা
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

সরাসরি খেলা দেখা নিয়ে শঙ্কা!

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচে। তবে শঙ্কা দেখা দিয়েছে আসন্ন এই সিরিজের ম্যাচগুলো সরাসরি টিভিতে দেখা নিয়ে।

আরও পড়ুন : ‘এ’ দল ঘোষণা, নেতৃত্বে আফিফ

শুধু প্রথম ম্যাচই নয়, পুরো সিরিজই বাংলাদেশের দর্শকরা টিভিতে সরাসরি দেখতে পারবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেননা সিরিজটি শুরুর আর কয়েকদিন বাকি থাকলেও এখন পর্যন্ত সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনেনি কোনো টিভি চ্যানেল।

সিরিজের সম্প্রচার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও এখন পর্যন্ত কোনো তথ্য নেই। আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই বাংলার মাঠে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন টিভিতে খেলা দেখানোর বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন।

আরও পড়ুন : আর্জেন্টিনার বিশ্বকাপের দল ঘোষণা

তিনি জানান, ‘এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য নেই। এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিষয়। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্ব বিক্রিও তারাই করবে। এটা তাদের ব্যাপার।’

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা