ছবি-সংগৃহীত
খেলা

‘এ’ দল ঘোষণা, নেতৃত্বে আফিফ

ক্রীড়া প্রতিবেদক : কিছুদিন বাদেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম দুইটি ‘আনঅফিসিয়াল’ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে বাঁহাতি ব্যাটার অফিফ হোসেনকে।

আরও পড়ুন : আর্জেন্টিনার বিশ্বকাপের দল ঘোষণা

জাতীয় দল থেকে বাদ পড়লেও নির্বাচকদের বিবেচনায় ভালোমতোই আছেন আফিফ হোসেন। আফিফকে অধিনায়ক করার পেছনে বড় কারণ ঘোষিত দলে অভিজ্ঞ ক্রিকেটার বলতে আছেন তিনি একাই। সবশেষ এ দলকে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ মিঠুন এবার নেই। নেই সৌম‌্য সরকারদের মতো ক্রিকেটারও। ঘরের মাঠে তরুণদের সুযোগ করে দিতে আফিফ, সাদমান, সাইফদের নেওয়া হয়েছে।

এদিকে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঢাকা লিগে দুরদান্ত খেলছেন আফিফ। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ৯ ইনিংসে তার সংগ্রহ ৩৩৫ রান। স্ট্রাইক রেট অসাধারণ ১১৬.৭২।

ঘোষিত ১৫ সদস্যের দলে ওপেনার রয়েছে একাধিক। সাইফ হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম শেখ; প্রত‌্যেকের জাতীয় দলেই ইনিংস উদ্বোধন করার রেকর্ড আছে। ‘এ’ দলে তাদের অনেককেই বিভিন্ন পজিশনে বাজিয়ে দেখা হবে।

আরও পড়ুন : বহিষ্কার হলেন কাজী সালাউদ্দিন

বোলিং আক্রমণে পেস বিভাগে রেজাউর রহমান রাজার সঙ্গে রাখা হয়েছে তিন সম্ভাবনাময় তরুণ তানজিম, মুশফিক হাসান ও রিপনকে। স্পিনের দায়িত্ব সামলাবেন নাঈম হাসান, তানভীর ও রিশাদ।

আগামী ১১ মে বাংলাদেশে পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। তিনটি চারদিনের ম‌্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ শুরু হবে ১৬ মে। পরের দুটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে।

আরও পড়ুন : বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল :
আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, জাকের আলী, শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান, তানজিম হাসান ও রিপন মণ্ডল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা