ছবি-সংগৃহীত
খেলা

নিষিদ্ধ হলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

লিগ ওয়ানের ম্যাচে গত রোববার লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারে পিএসজি। ঘরের মাঠে সেই ম্যাচে পুরোটা সময় খেলেছিলেন মেসি। তারপর পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান তিনি। ক্লাবটির ব্যর্থতায় এমনিতেই ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা। এমন পরিস্থিতিতে দলের তারকা ফুটবলারের সৌদি সফর যেন ক্লাবটির অস্বস্তি আরও বাড়িয়েছে।

গণমাধ্যমে খবর, মেসির অনুমোদনহীন সৌদি যাত্রাকে মারাত্মক ভুল হিসেবে দেখছে পিএসজি। আর তাই আগামী দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারকা এ ফুটবলারকে। এ দুই সপ্তাহ মেসি পিএসজির কোনো অনুশীলন বা খেলায় অংশ নিতে পারবেন না। এরফলে লিগ ওয়ানের অন্তত দুইটি ম্যাচ খেলতে পারবেন না মেসি। এছাড়া নিষেধাজ্ঞা বলবত থাকলে আগামী ২১ মের আগে ক্লাবটির হয়ে মাঠা নামা হচ্ছে না তার।

আরও পড়ুন : ইতিহাসের এই দিনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার আগে অনুমতি চেয়ে ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত। ক্লাব অনুমতি না দিলেও সৌদিতে ছুটি কাটাতে চলে যান মেসি। বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি পিএসজি কর্তৃপক্ষ।

সাতবারের ব্যালন ডি অর জয়ী মেসি সৌদি আরবের পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত। সোমবার (১ মে) মেসিকে স্বাগত জানিয়ে একটি টুইট করেন দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রী আহমেদ আল খাতিব। টুইটে তিনি লিখেন, সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত মেসি ও তার পরিবারকে দেশটিতে দ্বিতীয়বারের মতো সফরে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।

আরও পড়ুন : এশিয়ার অর্থনীতি গতিশীল থাকবে

এমনিতেও ক্লাবের সঙ্গে টানাপোড়েন চলছিল। এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে মেসির। নিষেধাজ্ঞার ফলে চুক্তি নবায়নের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলো।

প্রসঙ্গত, মেসি পিএসজি ছাড়তে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। গত মার্চে বার্সেলোনার সহ-সভাপতি রাফায়েল ইয়ুস্তে বলেন, ক্যাম্প ন্যুতে ফেরাতে মেসির সঙ্গে যোগাযোগ করছেন তারা। গুঞ্জন আছে, সৌদি লিগে খেলারও।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা