ছবি-সংগৃহীত
খেলা

ঢাকায় শুরু হচ্ছে বিশ্বকাপ দাবার বাছাই

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ঢাকায় শুরু হচ্ছে ফিদে বিশ্বকাপ দাবা ও ফিদে নারী বিশ্বকাপ দাবার বাছাই পর্ব। এবারের বাছাইয়ের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান জোন ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ।

আরও পড়ুন : নতুন দায়িত্বে জেমি সিডন্স

মঙ্গলবার (২ মে) বিকেল ৩টায় হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের জলসাঘরে জোনাল দাবার উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই একই স্থানে খেলা শুরু হবে। ৯ দিন ব্যাপি ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে জোনাল দাবার ওপেন ও মহিলা বিভাগ অনুষ্ঠিত হবে। বাছাইয়ের খেলা চলবে আগামী ১০ মে পর্যন্ত। ওপেন বিভাগে ৪ হাজার একশত এবং নারী বিভাগে ২ হাজার নয় শত মর্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে।

জোনাল দাবা হতে সরাসরি আন্তর্জাতিকমাস্টার হওয়ার এবং আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জনের সম্ভাবনা রয়েছে। ওপেন বিভাগের চ্যাম্পিয়ন আগামী জুলাই-আগস্টে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ফিদে বিশ্বকাপ দাবায় এবং নারী বিভাগের চ্যাম্পিয়ন ফিদে বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আরও পড়ুন : দুই ভাগে ইংল্যান্ড গেল ওয়ানডে দল

এ জোনাল দাবায় অংশগ্রহণের জন্য ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলংকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। গ্র্যান্ডমাস্টার বা আন্তর্জাতিকমাস্টারের বাইরে কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি আন্তর্জাতিকমাস্টারের খেতাব এবং নারী বিভাগে আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাবেন।

ওপেন বিভাগে দেশের ৩ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব, দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও মোহাম্মদ ফাহাদ রহমানসহ প্রায় ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন : ফের হারলো মেসি-এমবাপ্পেরা

অন্যদিকে মহিলা বিভাগে অংশ নেবেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, কাজী জারিন তাসনিম, নুসরাত জাহান আলো, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ও তনিমা পারভীনসহ প্রায় ২০ জন দাবাড়ু।

প্রসঙ্গত, আগামী জুলাই-আগস্টে আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত হবে দাবার মেগা ইভেন্ট। বিশ্ব আসরের আগে শুরু হচ্ছে এর বাছাইপর্ব। এই বাছাইপর্বের একটা অংশ হচ্ছে ঢাকায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা