ছবি : সংগৃহিত
খেলা
বিসিবি সভাপতির ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন

টাকার প্রশ্ন করাতেই খেপেছেন সালাউদ্দিন!

স্পোর্টস ডেস্ক : টাকার অভাবে নারী ফুটবল দল অলিম্পিক বাছাইয়ে খেলতে যেতে পারেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন কদিন আগে এ নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দাঁড় করান।

আরও পড়ুন : সাবিনারা পেলেন বিসিবির অর্থপুরস্কার

অথচ বরাবরই খেলাধুলার প্রতি অন্তঃপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে জানালে একটা ব্যবস্থা তো হতোই। বাফুফে সভাপতি সেটি করেননি। কেন করেননি?

এই প্রসঙ্গ আসতেই কাজী সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ইঙ্গিত করে খোঁচা দেন। বিসিবি সভাপতির ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন : পারিবারিক কারণে আইপিএলে যাননি সাকিব

বিসিবি বস পাপনকে কটাক্ষ করে সালাউদ্দিন বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ওই রকম না। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। আমি লোক দেখাতে পারব না।’

শুক্রবার (৭ এপ্রিল) শেরে বাংলায় সালাউদ্দিনের সেই কথার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন : শঙ্কা কাটিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘দেখেন, সাধারণ জিনিস। প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরবোই। আমি জানি না, এটা নিয়ে কেন বলেছে। এ নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না।’

পাপন যোগ করেন, টাকা কোথায় গেছে সেই প্রশ্ন করাতেই আসলে খেপেছেন সালাউদ্দিন। বিসিবি সভাপতির কৌশলী মন্তব্য, ‘আমার মনে হয় সমস্যাটা আপনাদের, আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন। আপনারা হিসাব চাচ্ছেন, টাকা কী করেছে। আপনারা এমন প্রশ্ন করতে যান কেন? এটা করলে তো উনার মাথা খারাপ হবে, এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন? করলে মাথা ঠিক থাকবে?’

আরও পড়ুন : বিসিবির টাকা নেয় না বাফুফে!

পাপনের ‘ব্যাকগ্রাউন্ড’ নিয়ে তোলা মন্তব্য প্রসঙ্গে বিসিবি সভাপতি একহাত নিয়েছেন সালাউদ্দিনকে। তিনি বলেন, ‘সব জায়গাতেই সবরকমের জিনিস আছে। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড। এখন সব ফুটবলার...ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কি নির্লজ্জ, বেহায়া, অহংকারী এটা বলা যাবে?

তো? ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পর্ক কী, আমি জানি। এটা ব্যক্তির ব্যাপার। তবে আপনারা এসব প্রশ্ন না করাই ভালো।’

আরও পড়ুন : এমসিসির সদস্য হলেন মাশরাফি

পাপন যোগ করেন, ‘যে যত কথাই বলুক- আমার এগুলো নিয়ে প্রশ্নই উঠে না মন খারাপ হওয়ার, চিন্তা করার। কে বলছে সেটা আসলে বড় কথা। এ ধরনের লোক বললে কিছু যায় আসে না। ’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা