ছবি : সংগৃহিত
খেলা

সাবিনারা পেলেন বিসিবির অর্থপুরস্কার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের মধ্যে অর্থপুরস্কার নিয়ে বিরোধ প্রকাশ হওয়ার পরদিন বিসিবির প্রতিশ্রুত অর্থের চেক হাতে পেয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যরা।

আরও পড়ুন : শঙ্কা কাটিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিসিবিতে গিয়ে অর্থপুরস্কার বুঝে নেন অধিনায়ক সাবিনা খাতুন। এসময় তার সাথে ছিলেন কোচ গোলাম রব্বানী ও গোলকিপার রুপনা চাকমা।

প্রসঙ্গত, সাফজয়ী ৩৪ সদস্যের দলের ৩২ জনকে মোট ৫১ লাখ টাকা অর্থপুরস্কার প্রদান করেছে বিসিবি।

আরও পড়ুন : বিসিবির টাকা নেয় না বাফুফে!

আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন সর্বোচ্চ চার লাখ টাকা। সেরা গোলদাতা রুপনা চাকমা তিন লাখ টাকা। প্রধান কোচ গোলাম রব্বানী পেয়েছেন তিন লাখ টাকা।

এছাড়াও একাদশে নিয়মিত খেলা ১৮ জন দুই লাখ টাকা করে, বদলি হিসেবে মাঠে নামা ছয়জন দেড় লাখ করে এবং খেলার সুযোগ না পাওয়া অপর ছয়জন পেয়েছেন এক লাখ করে টাকা। সহকারী কোচ এবং কর্মকর্তারাও প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা করে।

আরও পড়ুন : এমসিসির সদস্য হলেন মাশরাফি

সাফজয়ী সাবিনাদের হাতে চেক তুলে দেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা