ছবি-সংগৃহীত
খেলা

টাইগারদের সহকারী কোচ নিক পথাস

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন নিক পোথাস। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো বাংলাদেশী কোনো কোচকেই চন্ডিকা হাথুরুসিংহের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেবে বিসিবি। এ নিয়ে বরেণ্য কোচ সালাউদ্দিনের মনোভাব জানতে চাইলেও তিনি এ ব্যাপারে অনীহা প্রকাশ করেন।

তবে, শেষ পর্যন্ত বিসিবি কোনো দেশি কোচের পথে হাঁটেনি। একজন বিদেশীকেই চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে।

আরও পড়ুন : এমসিসির সদস্য হলেন মাশরাফি

সাবেক প্রোটিয়া ক্রিকেটার নিক পোথাস এর আগে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ দলের সাথে আগামী দুই বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন তিনি। সবশেষ কাউন্ট্রির দল হ্যাম্পশায়ারের উইকেট কিপার কোচের দায়িত্ব পালন করেন নিক। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়ে অবশ্য খুশি তিনি। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন : বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কাকে

এ প্রসঙ্গে ৪৯ বছর বয়সী এ কোচ বলেন, 'বাংলাদেশের মতো দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে অনেক সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, আগামী দুইটা বছর এত চমৎকার সব মেধাবী ক্রিকেটারদের সাথে আমার দারুণ সময় কাটবে।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা