ছবি-সংগৃহীত
খেলা

সাকিব-মুশফিকের হাফ সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার : দ্বিতীয় দিনের শুরুতেই মমিনুল হককে হারায় বাংলাদেশ। তবে এরপর মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসান গড়েন ১২৭ রানের জুটি। দুজনই হাঁকিয়েছেন অর্ধশতক। তাদের ব্যাটিং দৃঢ়তায় প্রথম সেশনের নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের দখলে। মধ্যাহ্ণ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭০ রান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল প্রথম দিন শেষে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে আজ বুধবার (৫ এপ্রিল) দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটাই কাজে লাগিয়েছে টাইগাররা।

এদিন সকাল ১০টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তবে মুমিনুল ক্রিজে থিতু হতে পারেননি। প্রথম দিন ১২ রানে অপরাজিত থাকা মুমিনুল আজ করেছেন মাত্র ৫ রান। ৪ দিয়ে দিন শুরু করা এই লিটল মাস্টার মার্ক অ্যাডায়ারের বলে ১৭ রানে বোল্ড হয়ে ফেরেন।

আরও পড়ুন : শেষ বলে তামিমের আউট বিপদ বাড়ালো

এরপর ক্রিজে নামেন সাকিব আল হাসান। নেমেই ওয়ানডে গতিতে খেলতে থাকেন তিনি। সাকিব আক্রমণাত্মক হলেও মুশফিক খেলেছেন ধীরে-সুস্থে। তবে তিনিও বেশি বল ব্যয় করেননি। মাঝেমধ্যে চার হাঁকিয়ে তিনি টেস্ট মেজাজ দূর করেন।

অন্যপ্রান্তে সারাক্ষণই ১০০ স্ট্রাইক রেটে ব্যাট চালাতে থাকেন সাকিব। পরপর দুই বলে চারের বাউন্ডারিতে মাত্র ৪৫ বল তিনি ৩১তম অর্ধশতকের দেখা পান। অন্যদিকে মুশফিক ক্যারিয়ারে ২৬তম হাফসেঞ্চুরী করেন ৬৭ বলে।

আরও পড়ুন : ২১৪ রানে গুটিয়ে গেল আইরিশরা

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে মুশফিক ৫৩ এবং সাকিব ৭৪ রানে অপরাজিত ছিলেন। একইসঙ্গে আয়ারল্যান্ডের করা রানের চেয়ে বাংলাদেশ মাত্র ৪৪ রানে পিছিয়ে আছে। লাঞ্চ বিরতি থেকে ফিরেই দ্রুতই লিড বাড়ানোর চেষ্টা থাকবে বাংলাদেশের অন্যতম সেরা এই জুটির।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা