ফাইল ছবি
খেলা

বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কাকে

স্পোর্টস ডেস্ক: একসময়ের বিশ্বজয়ী দেশ শ্রীলঙ্কা এবার সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে দাসুন শানাকার দলকে।

আরও পড়ুন: ভারতের পাঠ্যপুস্তকে বাবর আজম!

নিউজিল্যান্ডের কাছে তৃতীয় ওয়ানডে ম্যাচে লঙ্কানরা হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। এই পরাজয়ের কারণেই বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ হলো তাদের।

আগামী ওয়ানডে বিশ্বকাপে সুপার লিগের প্রথম ৮টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। পরের দলগুলোকে আসতে হবে বাছাইপর্বের ম্যাচ খেলে। নিউজিল্যান্ডের কাছে হারের পর সুপার লিগ পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে যায় শ্রীলঙ্কা। অষ্টম স্থানে উঠে আসে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৮৮। শ্রীলঙ্কার সংগ্রহ ৮১ পয়েন্ট। শ্রীলঙ্কার পক্ষে আর সেরা আটে থাকা সম্ভব নয়। কারণ বিশ্বকাপের আগে তাদের আর কোনো সিরিজ নেই।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের কারণে দক্ষিণ আফ্রিকাও এক ধাক্কা দেয় লঙ্কানদের। তারা চলে এসেছে ৯ম স্থানে। শ্রীলঙ্কা চলে গেছে দশম স্থানে। ২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট ৮৮। প্রোটিয়াদের এখনও একটি ম্যাচ বাকি। এই ম্যাচ জিততে পারলে তারাও হয়তো চলে আসবে ৮ম স্থানে এবং ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে নবম স্থানে।

সে ক্ষেত্রে বাছাই পর্ব খেলতে হতে পারে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা