সংগৃহীত
খেলা

বাংলাদেশের সংগ্রহ ১২৪

স্পোর্টস ডেস্ক : সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে সংগ্রহ বড় করতে পারেনি টাইগাররা। ব্যাটারদের যাওয়া আসার মিছিলে শামীম হোসেন ফিফটি করলেও চার বল থাকতে বাংলাদেশ অলআউট হয়েছে ১২৪ রানে।

আরও পড়ুন : ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বৃহস্পতিবার (৩১ মার্চ) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিং নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বিদায় নেন ওপেরার লিটন দাস। এরপর তিনে নামা নাজমুল শান্ত ৫ রান করে ফিরে যান। শান্তর বিদায়ের পর আরেক ওপেনার রনি তালুকদার ১৪ ও সাকিব আল হাসান ৪ রান করে বিদায় নেন।

আরও পড়ুন : শুরু থেকে যাদের পাচ্ছে না আইপিএল

তাওহীদ হৃদয় ১২ রান করে ফিরলে ৪১ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। ১০ ওভারে বাংলাদেশ ৬৪ রান তুলে হারায় সাত উইকেট। অভিষেক হওয়া লেগ স্পিনার রিশাদ ৮ ও তাসকিন শূন্য করে ফিরে যান। অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন ছয়ে নামা শামীম হোসেন পাটোয়ারি। তিনি শেষ ব্যাটার হিসেবে আউট হন। খেলেন ৪২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫১ রানের ইনিংস। এছাড়া নাসুম আহমেদ ১৩ রান করেন।

আরও পড়ুন : টেস্ট-ওয়ানডের রেকর্ডও ভাঙবে লিটন

আয়ারল্যান্ডের পক্ষে মার্ক এডায়ার ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ম্যাথু হ্যামফ্রিসের শিকার দুই উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন হ্যারি টেক্টর, কার্টুস ক্যাম্পার, বেঞ্জামিন হোয়াইট ও গ্যারেথ ডিলানি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা