সংগৃহীত
খেলা

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ উইকেটের বড় ব্যবধানে আফগানদের হারায় দেশের যুব ক্রিকেটাররা।

আরও পড়ুন : শুরু থেকে যাদের পাচ্ছে না আইপিএল

বৃহস্পতিবার (৩০ মার্চ) আবুধাবির টলারেন্স ওভালে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে মুখোমুখি হয় আফগানিস্তান ও বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তান মাহফুজের স্পিন ঘূর্ণিতে ৩৭ ওভারে ১৪৩ রানে অলআউট হয়। রান তাড়ায় ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নামে আফগান যুবারা। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকা আফগান ব্যাটিংয়ে প্রথম ধাক্কা খায় দলীয় ২৮ রানে। ওপেনার হিজবুল্লাহ দুরানিকে বোল্ড করে ফেরান তরুণ পেসার মারুফ মৃধা। এরপর শুরু হয় মাহফুজ ভেলকি। ৫৩ থেকে ৬০ রানের মধ্যে প্রতিপক্ষ আফগানিস্তানের আরও ৪টি উইকেটের পতন হয়। তার মধ্যে ৩টি উইকেটই শিকার করেন মাহফুজ। অপর উইকেটটি নেন পারভেজ রহমান জীবন।

আরও পড়ুন : টেস্ট-ওয়ানডের রেকর্ডও ভাঙবে লিটন

৬০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁঁকছিল আফগানিস্তান। তবে এরপর ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন দুই আফগান ব্যাটার হারুন খান ও খালিদ তানিয়াল। হারুন নিজের ব্যক্তিগত ফিফটি তুলে নেন। এরপরই দ্রুত কামব্যাক করে বাংলাদেশ। মাত্র ২৯ রানের মধ্যে তারা পুরো আফগান ইনিংস ধসিয়ে দেয়। ফলে বাংলাদেশের সামনে মাত্র ১৪৩ রানের সহজ লক্ষ্য দাঁড়ায়।

রান তাড়ায় ১৩ বলে ৩ চারে ১৭ রান করে বিদায় নেন আশিকুর রহমান। তিনে নেমে জিশান আলম করেন ৩৫ রান। ১৯ বলে তিনি খেলেন ৭টি চারের মার। এরপর তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। আরিফুল ৩৩ বলে করেন ২২। ওপেনার রিজওয়ান ৪৯ বলে ৫ চার ও এক ছক্কায় করেন ৪৩। বাকি কাজ সারেন আহরার আমিন ও মোহাম্মদ শিহাব।

আরও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে, জানে না বিসিবি!

বোলারদের পর ম্যাচ সহজেই নিয়ন্ত্রণে নিয়ে নেন ব্যাটাররা। তাদের দৃঢ়তায় মাত্র ২৩.২ ওভারে বাংলাদেশ ৬ উইকেট হাতে রেখে জয় পায়। অথচ ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচে তারা হারে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে। এরপর শ্রীলঙ্কাকে একবার ও আফগানদের দুবার হারিয়ে শিরোপা জিতে নেয় যুব টাইগাররা।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা