ছবি : সংগৃহিত
খেলা
পাকিস্তান-ভারত

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে, জানে না বিসিবি!

স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের দুই বৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তানের শীতল সম্পর্কের সংবাদ নতুন নয়। তবে এবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপ কেন্দ্র করে বেধেছে বিপত্তি।

আরও পড়ুন : আইরিশদের গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের

ভারত প্রথমে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অপরাগতা জানিয়েছিল। এবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপের অনুষ্ঠিতব্য সেই ম্যাচগুলো ভিন্ন কোনো দেশে খেলতে চায় ভারত। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে পাকিস্তানকে দেখা যেতে পারে।

আরও পড়ুন : মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়

বুধবার (২৯ মার্চ) জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এমনই এক খবর দিয়েছিল।

আইসিসি এ ক্ষেত্রে নাকি ‘হাইব্রিড এশিয়া কাপে’র মডেলকে সমাধান হিসেবে ভাবছে। তবে বাংলাদেশের মাটিতে যে বিশ্বকাপের ম্যাচ হবে সেই ব্যাপারে এখনো কিছুই জানে না বিসিবি।

আরও পড়ুন : ফুটবল বিশ্বের ‘শাসক’ মেসি!

বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে বলে জানান তিনি

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ আয়োজনের কথা আলোচনা হয়েছে আইসিসিতে দুই দেশের মধ্যে।

আরও পড়ুন : তৃতীয় দেশে খেলবে ভারত

আনুষ্ঠানিক কোনো সভায় নয়, ভারত-পাকিস্তান দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথা হয়েছে বলে লিখেছে ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম।

আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান ভারত বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতে খেলবে না। তারা সম্ভবত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চলেছে।

আরও পড়ুন : সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন বাবর

তিনি আরও বলেছেন, আমি জানি না এটা এখানে হবে নাকি অন্য কোনো দেশে। কিন্তু সম্ভবত তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। আমার মনে হয় না পাকিস্তান তাদের ম্যাচ ভারতের খেলবে।

আমার মনে হয় তাদের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতেই হবে। ভারত যেভাবে এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে বলেও জানিয়েছেন আইসিসির জেনারেল ম্যানেজার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা