ছবি-সংগৃহীত
খেলা

আইরিশদের ১৩১ রানের লিড

স্পোর্টস ডেস্ক : বোলিং ব্যার্থতায় ঢাকা টেস্টের তৃতীয় দিন হতাশায় কাটলো বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষ বিকেলে ১৩ রানে ৪টি উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছিল আয়ারল্যান্ড। সেখান থেকে দুর্দান্ত ব্যাটিংয়ে স্বপ্নের এক দিন কাটালো আইরিশ দল।

আরও পড়ুন : টাইগারদের সহকারী কোচ নিক পথাস

বৃহস্পতিবার (৫ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিন শেষে লরকান টাকারের সেঞ্চুরি আর অ্যান্ড্রু ম্যাকব্রেনি-হ্যারি টেক্টরের ফিফটিতে ১৩১ রানের লিড নিয়েছে বালবির্নির দল। ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২৮৬ রান। অ্যান্ডি ম্যাকব্রেনি ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে আছেন অপরাজিত।

৬ উইকেট হাতে রেখে ১২৮ রানে পিছিয়ে আজ দিনের শুরুটা দারুণ করেছিল আয়ারল্যান্ড। প্রায় ঘন্টাখানেক পর ১৬ রানে মুরকে থামান শরীফুল ইসলাম। এরপর টেক্টর আর টাকার মিলে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। ৬ষ্ঠ উইকেট জুটিতে দুজনে তোলেন ৭২ রান। টেক্টর ৫৬ রানে আউট হলে ভাঙে এই জুটি। ৭ম উইকেট জুটিতে টাকার ও অ্যান্ডি ম্যাকব্রেনি গড়েন ১১১ রানের জুটি।

আরও পড়ুন : এমসিসির সদস্য হলেন মাশরাফি

এরমধ্যেই আয়ারল্যান্ডকে লিড এনে দিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন টাকার। ১৪৯ বলে ১৩ চার ও ১ ছয়ে তিন অঙ্কে পৌঁছান টাকার। লরকান টাকার আর অ্যান্ডি ম্যাকব্রিনের সপ্তম উইকেট জুটি ভাঙতে রীতিমত ঘামই ঝরেছে বাংলাদেশের। ১৭১ বল খেলে ১১১ রান যোগ করেন তারা। দলকে এনে দেন লিড।
দলীয় ২৩৪ রানে আউট হন টাকার। ১৬২ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে এবাদতের বলে সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা মার্ক এডায়ারকে নিয়ে রানের খাতা সচল রাখেন ম্যাকব্রেনি। দলীয় ২৬৫ রানে এডায়ারকে (১৩) আউট করেন তাইজুল ইসলাম। এরপর ক্রিজে আসা গ্রাহাম হিউমকে সঙ্গে নিয়ে দিন শেষ করে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড।

আরও পড়ুন : বিসিবির টাকা নেয় না বাফুফে!

হতাশাময় দিন পার করা বাংলাদেশের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল তাইজুল। এখন পর্যন্ত ৮৬ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার ছিল তার। সাকিব আল হাসান ২টি এবং এবাদত ও শরীফুল নিয়েছেন ১টি করে উইকেট।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা