সংগৃহীত
খেলা

১০০ টাকায় দেখা যাবে টেস্ট

স্পোর্টস রিপোর্টার : আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা।

আরও পড়ুন : সুপার ওভারে হারলো নিউ জিল্যান্ড

রোববার (২ এপ্রিল) এক বিবৃতি দিয়ে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।

আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে বোর্ড। টেস্টেও এর ব্যতিক্রম নয়। আজ থেকেই অনলাইনে টিকিট কেনা যাবে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে ব্যক্তিগত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে একজন সর্বোচ্চ দুটি টিকিট কাটতে পারবেন।

অনলাইনে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেওয়া হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে৷

আরও পড়ুন : সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল ঘোষণা

টেস্ট উপভোগ করার জন্য সর্বনিম্ন ১০০ টাকায় স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট কেনা যাবে। এ ছাড়া ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ও নর্থ-সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা।

আজ দুপুর থেকে অনলাইনে পাওয়া গেলেও সরাসরি টিকিট কেনা যাবে কাল থেকে। মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার সকাল দশটা থেকে মাঠে গড়াবে এই ম্যাচ। ম্যাচের দিনগুলোতেও একই সময়ে টিকিট পাওয়া যাবে বুথে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা