ছবি: সংগৃহীত
খেলা

সুপার ওভারে হারলো নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার এবারের নিউ জিল্যান্ড সফরটা কোনো দিক থেকেই স্বস্তির ছিলো না। ওয়ানডে সিরিজ হেরে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হলো, টেস্ট সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হয়নি।

আরও পড়ুন: বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কাকে

তবে, দুই সিরিজ হেরে যাওয়া শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে নিজেদের মেলে ধরেছে। প্রথম টি-টোয়েন্টিতে সুপার ওভারে হারিয়ে দিয়েছে কিউইদের। যা এই সফরে তাদের প্রথম জয়।

বাংলাদেশ সময় রোববার (২ এপ্রিল) সকালে অকল্যান্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে শ্রীলঙ্কা । জবাবে নিউ জিল্যান্ডও ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে।

ফলে সুপার ওভারে গড়ানো ম্যাচে নিউ জিল্যান্ড ব্যাট করে ২ উইকেট হারিয়ে মাত্র ৮ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা অ্যাডাম মিলনের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা ও চার হাঁকিয়ে (নো বল হওয়ায় ৫ রান), তিন বলেই ১১ রান তুলে রোমাঞ্চকর এক জয় উপহার দেন শ্রীলঙ্কাকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা