সংগৃহীত
খেলা

ওয়ানডে বিশ্বকাপের তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হচ্ছে জানা ছিল আগেই । এবার ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আরও পড়ুন : চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে

মঙ্গলবার (২১ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ‌‌‌‘ক্রিকইনফো’ ।

‌‌ক্রিকইনফো জানিয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ৫ অক্টোবর থেকে, আর ফাইনাল ১৯ নভেম্বর। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এ বিশ্বকাপ আয়োজনে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে। আহমেদাবাদ ছাড়াও ভেন্যুর তালিকায় আছে ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইয়ের নাম।

আরও পড়ুন : পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯

৪৬ দিনের এ টুর্নামেন্টে তিনটি নকআউটসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ফাইনাল ছাড়া আর কোনো ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ভারতের বিভিন্ন প্রদেশে বর্ষাকাল একেক সময়ে শুরু হওয়ায় ভেন্যু চূড়ান্ত হতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে আইসিসি। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যার কারণে সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে। আর বিভিন্ন কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পেতে দেরি হয়েছে বিসিসিআইয়ের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা