ছবি : সংগৃহিত
খেলা

ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ফুটবলের নতুন অধিনায়ক। বিভিন্ন হিসেব-নিকেশ আর আলাপ-আলোচনার পর দলের নেতৃত্বভার তার হাতে উঠেছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (২৪ মার্চ) ফ্রান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে অধিনায়ক এমবাপ্পের নতুন যাত্রা।

কাতার বিশ্বকাপ শেষে হুগো লরিস অবসর নেয়ায় নেতৃত্বহীন হয়ে পড়ে ফ্রান্স। সম্ভাব্য অধিনায়কদের তালিকায় এমবাপ্পে ছাড়াও ছিলেন আঁতোয়া গ্রিজমান।

আরও পড়ুন : মুশির সেঞ্চুরির দিনে ম্যাচ পরিত্যাক্ত

তবে শেষ পর্যন্ত প্রধান কোচ দিদিয়ের দেশম গত বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এই তারকাকেই বেছে নিয়েছেন ফ্রান্স দলের নেতা হিসেবে।

এদিকে কাতার বিশ্বকাপের তিন মাসেরও বেশি সময় পর ফ্রান্স আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব। আর এই ম্যাচ দিয়েই অধিনায়ক এমবাপ্পের ফুটবল যুগে প্রবেশ করবে ফরাসিরা।

আরও পড়ুন : ৮-১ গোলে ভূটানকে হারিয়েছে বাংলাদেশ

এমবাপ্পে ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলে ৩৬ গোল করার পাশাপাশি ২৩ গোলেও রেখেছেন অবদান। বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড, বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা