সংগৃহীত
খেলা

মুশির সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ৩৪৯

স্পোর্টস রিপোর্টার : টাইগার ব্যাটারদের নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। দেশের হয়ে মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুুরি আর লিটন শান্তর অর্ধশতকে ওডিআই ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করেছে লাল সবুজের দল। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান।

আরও পড়ুন : বান্দরবানে পৃথক দুর্ঘটনায় নিহত ১০

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। এদিন একাদশে আসে এক পরিবর্তন। মুস্তাফিজের পরিবর্তে দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

এদিন শুরু থেকেই বেশ দেখেশুনেই খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। তবে দলীয় ৪২ রানে বিদায় নেন অধিনায়ক তামিম। রান আউটে কাটায় পড়ে নিজের ৩৪তম জন্মদিন রাঙাতে পারেননি তামিম। ফেরার আগে তিনি করেন ৩১ বল থেকে ২৩ রান। অবশ্য তার আগেই তামিম ছুঁয়েছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ হাজার রানের মাইলফলক।

এরপর দলের হাল ধরেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। লিটন তুলে নেন ওয়ানডেতে নিজের নবম অর্ধশতক। সাবলীল ব্যাটিংয়ে লিটন এবং শান্ত দলকে এগিয়ে নিতে থাকেন বড় সংগ্রহের দিকে।

এদিন লিটন দাসও পেরিয়েছেন ওয়ানডেতে ব্যক্তিগত ২ হাজার রানের মাইলফলক। একইসঙ্গে অর্ধশতক করে লিটন সেঞ্চুরির আভাস দিচ্ছিলেন। তবে কার্টিস ক্যাম্পারের বলে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন ৭০ রান করে।

আরও পড়ুন : বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন

লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। শুরু থেকে হাত খুলে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। মাত্র ১৭ রান করে ক্যাচ আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন টাইগার অলরাউন্ডার। তবে অন্যপ্রান্তে থাকা শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক।

এরপর দেখেশুনে খেলতে থাকলেও ৭৩ রানে কাটা পড়েন তিনি। তার বিদায়ে বাংলাদেশের বড় রানের সংগ্রহের আশায় শঙ্কা জাগে। তবে সেই চাপ ভালোভাবেই সামাল দিয়েছেন তাওহীদ হৃদয় ও মুশফিক। এই দুই ব্যাটার মিলে বেশ জোরেশোরে না তুলতে থাকেন। দুই ব্যাটারই খেলতে থাকেন টি-টোয়েন্টি মেজাজে। তারা আইরিশ বোলারদের পিটিয়ে নাভিশ্বাস তুলেন। মাত্র ৩৩ বলে মুশফিক তুলে নেন ৪৪তম অর্ধশতক।

অন্য প্রান্তে মারমুখী ভাব নিয়ে খেলতে থাকা তাওহীদ অভিষেক ম্যাচের ন্যায় এই ম্যাচেও সফল। সেই ম্যাচে মাত্র ৮ রানের জন্য তিনি সেঞ্চুরি বঞ্চিত হন। তার সেই আক্ষেপে আরেকটু যোগ হলো এই ম্যাচে। কারণ অর্ধশতক থেকে ১ রান দূরে থাকা অবস্থায় হৃদয়কে থামিয়ে দেন আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার। ফলে তরুণ এই ব্যাটার ৩৪ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন।

তবে মুশফিক তখনো খেলতে থাকেন হাত খুলে। একের পর এক বলকে বরেন বাউন্ডারি ছাড়া। সেঞ্চুরির তৃষ্ণা নিয়ে তিনি সঙ্গী বানান নতুন ব্যাটার ইয়াসির আলীকে। তবে রাব্বি তার যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ। ৭ বলে ৭ রান করে তিনি ফেরেন গ্রাহাম হিউমের বলে।

আরও পড়ুন : নাসির-তামিমার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

রাব্বি ফিরলেও মুশফিক তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ৬০ বলে ১০০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ক্রিকেটার। এর আগে সাকিব ছিলেন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক, তবে সেই রেকর্ড আজ টপকে গেলেন মুশফিক।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন গ্রাহাম হিউম। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মার্ক অ্যাডায়ার ও কার্টিস ক্যাম্পার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা