অনুমতি পেয়ে আর্চারদের অনুশীলন শুরু হচ্ছে শিগগিরই
খেলা

আর্চারি শুরু হচ্ছে সবার আগে

ক্রীড়া প্রতিবেদক:

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দেশে খেলাধুলা শুরু করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রণালয়ে এই অনুমতি সংক্রান্তে চিঠি আসার পর প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, যেসব ডিসিপ্লিনে দূরত্ব রেখে অ্যঅথলিটরা অনুশীলন করতে পারবে সেসব খেলা শুরু করার ব্যাপারে আর কোন বাধা নেই।

করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ ছিল দেশের সব খেলাধুলা। সবার আগে ব্যাক্তিগত অনুশীলন শুরু করে ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। এছাড়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য শুরু হয়েছে ফুটবলারদের অনুশীলনও। বিমান বাহিনীর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছেন যুব হকি খেলোয়াড়রাও।

এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতির পর সবার আগে শুরু হতে পারে আর্চারি অনুশীলন। ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ায় আগামী সপ্তাহ থেকেই তারা আর্চারদের অনুশীলন শুরু করতে পারবেন।

আপাতত ১৬ জনের মধ্যে আর্চার সংখ্যা সীমাবদ্ধ রেখেই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে নিবিড় অনুশীলন শুরু করবে ফেডারেশন। টোকিও অলিম্পিককে লক্ষ্য রেখেই এই অনুশীলন শুরু করবে আর্চারি ফেডারেশন। এবার টোকিও অলিম্পিককে থেকে একমাত্র আর্চার রোমান সানাই সরাসরি খেলার যোগ্যতা অর্জণ করেছে। এছাড়া নারীদের জন্য কোয়ালিফাইং টুর্নামেন্ট নয়তো ওয়াইল্ড কার্ডের আশা করছে আর্চারি ফেডারেশন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ ব...

ফুলবাড়ীতে মিথ্যে অপবাদে মারপিট, একজন নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী...

দিনাজপুরজুড়ে পলিথিন ব্যাগ ব্যবহার বেড়েই চলছে

দিনাজপুরের সকল উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা