ব্যাক্তিগত অনুশীলন শুরু করেছেন করোনা নেগেটিভ ফুটবলাররা
খেলা
ক্যাম্প সুবিধায় সন্তুষ্টি খেলোয়াড়দের

নেগেটিভ ফুটবলারদের অনুশীলন শুরু

ক্রীড়া প্রতিবেদক:

আবাসিক ক্যাম্পে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করেছে করোনা নেগেটিভ হওয়া ফুটবলাররা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচ উপলক্ষ্যে গাজীপুরের সারা রিসোর্টে শুরু হয়েছে ফুটবলারদের আবাসিক ক্যাম্প।

ক্যাম্পের জন্য নাম ঘোষণা করা হয়েছিল ৩৬ জনের। তার মধ্যে জামাল ভূইয়া ও তারিক কাজী দেশের বাইরে। অন্য তিন ফুটবলার ইনজুরি আক্রান্ত। বাকি ৩১ ফুটবলারকে পর্যায়ক্রমে ডাকা হয়েছিল ক্যাম্পে।

তবে আবাসিক ক্যাস্পে যোগ দেয়ার আগে করোনা পরীক্ষা করা হয় তাদের। যার মধ্যে ১৮ জন ফুটবলার ও সহকারী কোচ কায়সারকে পাওয়া যায় করোনা পজিটিভ হিসেবে। তাই তাদের রাখা হয়েছে আইসোলেশনে।

তবে সোমবার (১০ আগস্ট) আবার সব ফুটবলার ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হবে। আবাসিক ক্যাম্পে লোক পাঠিয়ে নমুনা আনা হবে ফুটবলারদের।

এর মাঝেই সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাক্তিগত অনুশীলন শুরু হয়েছে ফুটবলারদের। দলের অভিজ্ঞ খেলোয়াড় মামুনুল ইসলাম সান নিউজকে জানান, আবাসিক ক্যাম্প যেখানে হচ্ছে তা ফুটবলারদের জন্য আদর্শ। বড় ও ছোট দুই মাঠে ভাগ হয়ে খেলোয়াড়রা অনুশীলন করতে পারছেন। এছাড়া জিমন্যাসিয়াম সুবিধা ও সুইমিং পুলও আছে এই রিসোর্টে। যে কোন বড় ম্যাচের আগে পূর্ণাঙ্গ অনুশীলনে যা অত্যাবশকীয় সে ধরণের সব সুবিধাই এই রিসোর্টে আছে বলে জানান তিনি।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে ম্যাচ আছে লাল-সবুজদের। ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা