সোমবার আবারো করোনা টেস্ট ফুটবলারদের
খেলা

সোমবার আবারো করোনা টেস্ট ফুটবলারদের

ক্রীড়া প্রতিবেদক:

সোমবার আবারো জাতীয় দলের ফুটবলার সহ সংশ্লিষ্টদের করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। কমিটির সভা ভার্চুয়াল সভা শেষে অনলাইনেই এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

কাজী নাবিল বলেন, সোমবার দুইটি প্রতিষ্ঠানে একসাথে সকলের করোনা পরীক্ষা করা হবে। সেখানে দুইটি পরীক্ষাতেই যাদের নেগেটিভ আসবে তারা সরাসরি ক্যাম্পে চলে যাবেন। আর দুইটি পরীক্ষাতে পজিটিভ আসলে তাদের পাঠানো হবে আইসোলেশনে। আর কারো যদি একটি নেগেটিভ ও একটি পজিটিভ হয় তাহলে তাদেরও আইসোলেশনে রেখে দুইদিন পর আবারো করোনা পরীক্ষা করা হবে। এখন পর্যন্ত ক্যাম্পে যোগ দেয়া ২৪ ফুটবলারের মধ্যে ১৮ জনই করোনা পজিটিভ।

৫ আগস্টের করোনা পরীক্ষার ফলাফল পূর্নাঙ্গভাবে না পাওয়ার কারণে সম্পর্কে ফেডারেশনের মেডিকেল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. ইমরান বলেন, ফোন নাম্বার জটিলতার কারণেই সেদিন তিনজনের বেশি কারো ফলাফল পজিটিভ আসেনি। যা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে গতকাল (৭ আগস্ট) বাফুফেকে অন্যান্য সাত জনের ফলাফল সরাসরি জানানো হয়।

এছাড়া কাজী নাবিল বলেন, শুধুমাত্র নাবিব নেওয়াজ জীবন ছাড়া করোনা আক্রান্ত আর কারো মধ্যে এই রোগের উপসর্গ দৃশ্যমান হয়নি।

আগামী ১৭ আগস্ট হেড কোচ জেমি ডে সহ অন্যান্য কোচিং স্টাফ বাংলাদেশ আসবে বলে জানান জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান। এছাড়া ডেনমার্কে থাকা জামাল ভূইয়া অন্তত ৩১ আগস্ট পর্যন্ত সে দেশ থেকে রওনা হতে পারছেন না বলেও জানান তিনি। কারণে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে ডেনমার্কের বিমানবন্দর। আর ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী আগামী ১৯ আগস্ট বাংলাদেশে আসার সম্ভাবনা আছে বলে জানান কাজী নাবিল আহমেদ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মধুখালীতে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর অভিযোগ 

ফরিদপুরে মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অব...

বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা, কী বলছে সমীকরণ?

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি সমর্থকের হৃদয়জুড়ে দুটি নাম-ব্রাজিল আর...

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্ষমতা গ্রহণে...

মোংলায় ওসিকে ঘিরে বিএনপির দুই গ্রুপের অবস্থান

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র বিরুদ্ধে একটি মহলের তথাকথিত ষড়যন্ত্...

মালয়েশিয়ার পথে ‘প্রথম রাষ্ট্রীয় সফরে’ তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দে...

টিভিতে আজকের খেলার সূচি

বিশ্বকাপে আজ লিওনেল মেসির আর্জেন্টিনার ম্যাচ। ফুটবল বিশ্বকাপ...

সমঝোতা ব্যর্থ হলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ করায় ই...

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এ...

হারিয়ে যাচ্ছে প্রকৃতির শিল্পী বাবুই পাখি

আবহমান কাল থেকে গ্রাম বাংলার উচু তাল গাছে দল বেধে বাসা বা্েঁধ বাবুই পাখি। এখন...

হামে শিশুমৃত্যু: গাফিলতির দায় এড়ানো যাবে না

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা