মেসির নৈপুন্যে বার্সা এবং বায়ার্ন শেষ আটে
খেলা

কোয়ার্টারে বার্সা-বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি ঝলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়র্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। শেষ ষোল দ্বিতীয় লেগের ম্যাচে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। একই রাউন্ডের অন্য ম্যাচে চেলসিতে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে বায়ার্ন মিউনিখ।

লেংলেটের গোলে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় বার্সেলোনা। দূর্দান্ত একক নৈপুন্যে লিওনেল মেসি ব্যবধান দ্বিগুণ করেন ২৩ মিনিটে। প্রথমার্ধের শেষ মিনিটে স্পট কিক থেকে গোলে ব্যবধান ৩-০ করেন লুই সুয়ারেজ। সেকেন্ডের ব্যবধানে আরেকটি পেনাল্টি খেকে ইনসাইন করেন নাপোলির একমাত্র গোলটি। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। প্রথম লেগে ১-১ গোলে ড্র ছিল দুই দলের ম্যাচ। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা।

অন্য ম্যাচে বায়ার্নের দুটি গোল করেন লোয়ানডস্কি। পেরিসিচ ও টলিসো বাকি দুটি গোল করেন। চেলসির একমাত্র গোলটি করেন আব্রাহাম। প্রথম লেগে বায়ার্ন ৩-০ ব্যবধানে হারিয়েছিল চেলসিকে। দুই লেগে মিলিয়ে বায়ার্ন শেষ আটে উঠলো ৭-১ ব্যবধানে।

বার্সেলোনা এবং বায়ার্ন দুই দলই মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের হিসেবে এখন ১২ আগস্ট খেলবে আটালান্টা-পিএসজি, ১৩ আগস্টের ম্যাচ লিপজিগ-অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সা-বায়ার্ন খেলবে ১৪ আগস্ট এবং ১৫ আগস্ট মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিঁও। সবগুলো ম্যাচই হবে পর্তুগালের লিসবনে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা